বিশ্বের সেরা ১০ মহিলা ধনকুবেরকে চেনেন? রইল তালিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান যুগে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে নারীরা। ব্যবসা থেকে চাকরি, সব  জায়গাতেই চলছে এখন নারীদের দাপট। এবার সেই প্রভাব দেখা গেল বিশ্বের সেরা ধনীদের তালিকায়। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্বের ১০ নারী।

১)ফ্রাঁসোয়া বেতনক্যুঁ – ফরাসি প্রসাধনসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান লরিয়ালের উত্তরাধিকারী ফ্রাঁসোয়া বেতনক্যুঁ মায়ার্স বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী। তিনি লরিয়ালের প্রতিষ্ঠাতা ইউজিন শ্যুলারের নাতনি। এ নিয়ে টানা চতুর্থবার তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন। এক তথ্য মারফত খবর , একসময় তাঁর মা লিলিয়ান বেতনক্যুঁ বিশ্বের শীর্ষ ধনী নারী ছিলেন। ২০১৭ সালে তিনি মারা যান। মেয়ের জন্য তিনি রেখে যান সম্পদের পাহাড়। মায়ের মৃত্যুর পরের বছর প্রথমবার ফোর্বসের শীর্ষ ধনীর তালিকায় ফ্রাঁসোয়ার নাম ওঠে। ফ্রান্সের নাগরিক ফ্রাঁসোয়ার বয়স এখন ৭০ বছর। তাঁর মোট সম্পদের পরিমাণ ৯ হাজার ৯৫০ কোটি মার্কিন ডলার।

২) অ্যালিস ওয়ালটন– গত ১২ মাসে ওয়ালমার্টের শেয়ারের দাম ৩৪ শতাংশ বেড়ে গেছে। তাতেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী নারী অ্যালিস ওয়ালটনের সম্পদের পরিমাণ এক লাফে ১ হাজার ৫৬০ কোটি ডলার বেড়ে গেছে। অ্যালিস ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের একমাত্র মেয়ে। তাঁর মোট সম্পদের পরিমাণ ৭ হাজার ২৩০ কোটি মার্কিন ডলার।

৩) জুলিয়া কোখ এবং পরিবার– প্রয়াত মার্কিন ধনকুবের ডেভিড কোখের বিধবা স্ত্রী জুলিয়া কোখ এ বছর ফোর্বসের শীর্ষ নারী ধনীর তালিকায় এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছেন। ২০১৯ সালে ডেভিড কোখের মৃত্যুর পর জুলিয়া এবং এ দম্পতির তিন সন্তান কোখ ইন্ডাস্ট্রিজের ৪২ শতাংশ শেয়ারের মালিক হন। তাঁর মোট সম্পদের পরিমাণ ৬ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার।

৪) জ্যাকুলিন মার্স– বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী নারী যুক্তরাষ্ট্রের জ্যাকুলিন মার্স। ভাই জন মার্স ও তাঁর প্রয়াত আরেক ভাইয়ের চার মেয়ের সঙ্গে তিনি মার্স ইনকর্পোরেটেডের মালিকানা ভাগ করে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের বহুজাতিক এ কোম্পানি ক্যান্ডি, পোষা প্রাণীর খাবার এবং অন্যান্য খাদ্যপণ্য প্রস্তুত করে।  জ্যাকুলিনের বর্তমান সম্পদের পরিমাণ ৩ হাজার ৮৫০ কোটি মার্কিন ডলার।

৫) ম্যাকেঞ্জি স্কট– ২০১৯ সালে জেফ বেজোসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ম্যাকেঞ্জি স্কট অ্যামাজনের ৪ শতাংশ শেয়ারের মালিক হন। ৫৩ বছর বয়সী ম্যাকেঞ্জির বর্তমান সম্পদের পরিমাণ ৩ হাজার ৫৬০ কোটি মার্কিন ডলার।

৬) সাবিত্রী জিন্দাল ও পরিবার- জিন্দাল গ্রুপের চেয়ারম্যান সাবিত্রী জিন্দাল বিশ্বের শীর্ষ ধনী নারীর তালিকায় ছয় নম্বরে আছেন। তিনি জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা ওম প্রকাশ জিন্দালের স্ত্রী। ৭৪ বছর বয়সী সাবিত্রী বর্তমানে ভারতের শীর্ষ ধনী নারী। তাঁর সম্পদের পরিমাণ ৩ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার।

৭) রাফায়েলা অ্যাপোন্তে-দিয়ামন্ত– ইতালির ব্যবসায়ী স্বামী জাঁলুইজি অ্যাপোন্তের সঙ্গে ১৯৭০ সালে এমএসসি প্রতিষ্ঠা করেন রাফায়েলা অ্যাপোন্তে-দিয়ামন্ত। এমএসসি এখন বিশ্বের সর্ববৃহৎ শিপিং লাইন। তাঁরা দুজনে কোম্পানির ৫০ শতাংশ করে শেয়ারের মালিক। রাফায়েলার বর্তমান সম্পদের পরিমাণ ৩ হাজার ৩০১ কোটি মার্কিন ডলার।

৮) মিরিয়াম অ্যাডেলসন এবং পরিবার– বিশ্বের সর্ববৃহৎ ক্যাসিনোর একটি লাস ভেগাস স্যান্ডস। মিরিয়াম অ্যাডেলসন এবং তাঁর পরিবার এই ক্যাসিনো কোম্পানির অর্ধেকের বেশি শেয়ারের মালিক। স্বামীর মৃত্যুর পর মিরিয়াম এই শেয়ারের মালিক হন।  ৭৮ বছর বয়সী মিরিয়াম ৩ হাজার ২০০ কোটি ডলারের মালিক।

৯) জিনা রাইনহার্ট– বিশ্বের নবম শীর্ষ ধনী নারী অস্ট্রেলিয়ার জিনা রাইনহার্ট। তিনি তাঁর বাবা ল্যাং হ্যানককের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে শতকোটি ডলারের ব্যবসার মালিকানা পেয়েছেন। তাঁর বাবার কোম্পানি খনি এবং কৃষি খাতে ব্যবসা করে। ৭০ বছর বয়সী জিনার সম্পদের পরিমাণ ৩ হাজার ৮০ কোটি মার্কিন ডলার।

১০) অ্যাবিগেইল জনসন– মিউচুয়াল ফান্ড খাতের বৃহৎ কোম্পানি ফিডেলিটির প্রধান মার্কিন নাগরিক অ্যাবিগেইল জনসন এ বছর এক ধাপ এগিয়ে শীর্ষ ১০ ধনী নারীর তালিকায় দশম স্থান দখল করেছেন। ৬২ বছর বয়সী এই নারীর মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার।

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব