সুরক্ষা পরীক্ষায় ফের বাজিমাত টাটার এই গাড়ির, পেয়েছে পাঁচে পাঁচ

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি বাজারে আসা Tata Harrier EV আবারও প্রমাণ করল যে, ভারতীয় শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারক সংস্থা Tata Motors নিরাপত্তার দিক থেকে কোনওরকম আপস করতে রাজি নয়। সংস্থা সূত্রে জানা গিয়েছে, সদ্য সম্পন্ন হওয়া ভারতীয় গাড়ি নিরাপত্তা সংস্থা Bharat NCAP (BNCAP)-এর ক্র্যাশ টেস্টে Tata Harrier EV পূর্ণ ৫-স্টার রেটিং অর্জন করেছে। এই সাফল্য শুধুমাত্র Harrier EV-র নয়, বরং ভারতীয় ইভি প্রযুক্তি এবং নিরাপত্তা মানেরও এক বড় মাইলফলক।

Bharat NCAP-র পরীক্ষায় Tata Harrier EV প্রাপ্ত নম্বর অত্যন্ত আশাব্যঞ্জক। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অ্যাডাল্ট অকুপ্যান্ট প্রোটেকশন (AOP) বিভাগে Harrier EV সর্বোচ্চ ৩২-এর মধ্যে ৩২ নম্বর পেয়েছে। শিশু যাত্রীদের সুরক্ষার (Child Occupant Protection – COP) ক্ষেত্রেও এই গাড়ি ৪৯-এর মধ্যে ৪৫ নম্বর অর্জন করেছে। এটি ইঙ্গিত দেয় যে, Tata Harrier EV তার যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সক্ষম, তা প্রাপ্তবয়স্ক হোক কিংবা শিশু।

BNCAP-র পক্ষ থেকে পরীক্ষা করা হয়েছিল Harrier EV-র টপ-স্পেক Empowered 75 এবং Empowered 75 AWD ভ্যারিয়েন্ট। তবে এই স্কোর সমস্ত Harrier EV ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। Harrier EV স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে পাচ্ছে ছয়টি এয়ারব্যাগ (Fearless ও Empowered ভ্যারিয়েন্টে ৭টি এয়ারব্যাগ), সমস্ত যাত্রীর জন্য তিন-পয়েন্ট সিট বেল্ট ও রিমাইন্ডার, ESC, ISOFIX অ্যাঙ্কর পয়েন্ট এবং প্যাসেঞ্জার-সাইড এয়ারব্যাগ কাট-অফ সুইচ। পাশাপাশি গাড়িটি AIS-100 pedestrian protection norms মেনে তৈরি। Empowered ট্রিমে ADAS স্যুট-ও অন্তর্ভুক্ত রয়েছে, যা আরও নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে।

প্রাপ্তবয়স্ক যাত্রী সুরক্ষা বিভাগে Harrier EV তার প্রতিদ্বন্দ্বী Mahindra XEV 9e-র সমান নম্বর পেয়েছে। সামনের ড্রাইভার ও প্যাসেঞ্জারের ডামি পরীক্ষায় সমস্ত শরীরের অংশের জন্য ‘Good’ প্রোটেকশন রেটিং পেয়েছে, যা খুব কম গাড়ির ক্ষেত্রেই দেখা যায়। পাশাপাশি, সাইড পোল ইমপ্যাক্ট টেস্টেও গাড়িটি ‘OK’ রেটিং অর্জন করেছে, যা এই গাড়ির স্ট্রাকচারাল মজবুতির বড় প্রমাণ।

শিশু সুরক্ষার ক্ষেত্রেও Harrier EV শীর্ষস্থানে। ১৮ মাস ও ৩ বছর বয়সী শিশু ডামির জন্য রিয়ারওয়ার্ড-ফেসিং চাইল্ড সিট ব্যবহৃত হয় ISOFIX অ্যাঙ্করেজ ও সাপোর্ট লেগের মাধ্যমে। এই বিভাগে ডাইনামিক টেস্টে (২৪/২৪) ও CRS ইনস্টলেশন টেস্টে (১২/১২) Harrier EV পূর্ণ নম্বর পেয়েছে , যদিও ভেহিকল অ্যাসেসমেন্ট বিভাগে ১৩-র মধ্যে ৯ পেয়েছে। তবে গাড়িতে ইন্টিগ্রেটেড চাইল্ড রেস্ট্রেইন্ট সিস্টেমের অনুপস্থিতি থাকলেও ISOFIX এর ব্যবস্থাপনা শিশু সুরক্ষার নিশ্চয়তা দেয়।

বিশেষভাবে উল্লেখযোগ্য, Harrier EV-র ICE সংস্করণও ৫-স্টার সুরক্ষা রেটিং পেয়েছে, তবে তার AOP (৩০.০৮/৩২) এবং COP (৪৪.৫৪/৪৯) স্কোর EV সংস্করণের তুলনায় সামান্য কম। Harrier EV Tata Motors-এর অষ্টম মডেল যা BNCAP থেকে ৫-স্টার পেয়েছে। এই রেটিং-এ স্পষ্ট যে, Tata Harrier EV শুধু একটি বৈদ্যুতিক SUV হিসেবে নয়, বরং নিরাপদ পারিবারিক যান হিসেবেও বাজারে নিজের স্থান সুরক্ষিত করেছে। উন্নত ADAS, আধুনিক কনস্ট্রাকশন এবং সর্বোচ্চ মানের সুরক্ষা ফিচার সমেত Tata Harrier EV আজ ভারতের অন্যতম নিরাপদ ইলেকট্রিক SUV বলে বিবেচিত হয়েছে ।

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর