৮৫৪ কোটি টাকা বেতনে Meta-য় যোগ আইআইটি কানপুরের প্রাক্তনী ত্রিপত বনশলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় প্রযুক্তি মহলে ফের এক গর্বের মুহূর্ত! ভারতীয় বংশোদ্ভূত AI গবেষক ত্রপিত বানসল সম্প্রতি বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা OpenAI ছেড়ে নতুন ভাবে গঠিত Meta Superintelligence Lab-এ যোগ দিয়েছেন। কিন্তু সবথেকে বেশি চর্চার বিষয় হল তার মাইনে কত? যা জানলে হয়ত মাথা ঘুরে যাবে। শোনা যাচ্ছে, এই চুক্তির মূল্য প্রায় ৮৫৪  কোটি যা প্রযুক্তি দুনিয়ায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে।

কে এই ত্রপিত বানসল?

IIT কানপুরের প্রাক্তন ছাত্র ত্রপিত বনশল গণিত ও পরিসংখ্যানে স্নাতক এবং আমেরিকার ম্যাসাচুসেটস আমহার্স্ট বিশ্ববিদ্যালয় থেকে Computer Science-এ PhD করেছেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্র Meta-learning, Deep Learning, এবং Natural Language Processing (NLP)

পেশাগত জীবন শুরু করেছিলেন ২০১২ সালে অ্যাকসেনচার ম্যানেজমেন্ট কনসাল্টিং গুরুগ্রাম-এ বিশ্লেষক হিসেবে। এরপর গবেষণা সহকারী ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), বেঙ্গালুরুতে, যেখানে তিনি Bayesian Modelling নিয়ে কাজ করেন। তিনি Facebook, Google, Microsoft, এবং OpenAI-এর মতো প্রতিষ্ঠানে ইন্টার্ন হিসেবে কাজ করে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেন।

২০২২ সালে OpenAI-তে ফুল-টাইম গবেষক হিসেবে যোগ দেন, এবং প্রতিষ্ঠাতা ইলিয়া সুটস্কেভার-এর সঙ্গে Reinforcement Learning নিয়ে কাজ করেন। তিনি OpenAI-এর প্রথম AI রিজনিং মডেল ‘O1’-এর সহ-নির্মাতা, যা ChatGPT-এর যুক্তিবোধ বৃদ্ধিতে ভূমিকা রাখে।

মেটার সুপারইন্টেলিজেন্স ল্যাব ও ভবিষ্যৎ পরিকল্পনা

সম্প্রতি Meta-র সিইও মার্ক জুকারবার্গ জানিয়েছেন নতুন ভাবে তৈরি মেটা সুপারিন্টেলিজেন্স ল্যাবস (MSL)-এর কথা, যার নেতৃত্বে রয়েছেন Scale AI-এর প্রাক্তন সিইও আলেকজান্ডার ওয়াং এবং GitHub-এর প্রাক্তন সিইও ন্যাট ফ্রিডম্যান। এই ল্যাবের মূল লক্ষ্য Artificial General Intelligence (AGI) তৈরি করা। এখন এই দলের অংশ হলেন ত্রপিত বনশল।

ব্লুমবার্গ ও ওয়াল স্ট্রিট জার্নাল-এর রিপোর্ট অনুযায়ী, Meta শীর্ষ গবেষকদের টানতে $300 মিলিয়ন পর্যন্ত প্যাকেজ অফার করছে। ত্রপিতের চুক্তিতে ইক্যুইটি-ভিত্তিক ক্ষতিপূরণ এবং উচ্চমানের কম্পিউটিং রিসোর্স অ্যাক্সেস অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা যাচ্ছে।

প্রযুক্তি যুদ্ধের নতুন অধ্যায়

ত্রপিতের Meta-তে যোগ দেওয়া শুধুই কর্মজীবনের রদবদল নয়, এটি বর্তমানের তীব্র AI প্রতিযোগিতা-র প্রতিফলন। Meta এখনও পর্যন্ত কোনো পাবলিক AI রিজনিং মডেল প্রকাশ করেনি, কিন্তু ত্রপিতের মত গবেষক যোগ দিলে ভবিষ্যতে OpenAI-এর O3 কিংবা DeepSeek-এর R1-এর মতো মডেলের সঙ্গে প্রতিযোগিতা করা সম্ভব হবে বলে আশা।

Meta সম্প্রতি OpenAI-এর আরও তিন গবেষক—লুকাস বেয়ার, আলেকজান্ডার কোলেসনিকভ এবং জিয়াওহুয়া ঝাই-কেও দলে নিয়েছে। সেইসঙ্গে Google DeepMindAnthropic থেকেও শীর্ষ গবেষকদের টানছে। OpenAI-এর সিইও স্যাম অল্টম্যান অভিযোগ করেছেন, Meta তাঁদের কর্মীদের টানতে $100 মিলিয়ন সাইনিং বোনাস পর্যন্ত দিচ্ছে, যদিও তাঁর দাবি অনুযায়ী তাঁদের সেরা গবেষকরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ভারতীয়দের জন্য অনুপ্রেরণা

ত্রপিত বনশল গোটা ভারতীয় প্রযুক্তি সমাজের জন্য গর্বের। সামাজিক মাধ্যমে উচ্ছ্বসিত ত্রপিত লেখেন, “Meta-তে যোগ দিতে পেরে রোমাঞ্চিত! তাঁর এই যাত্রা আগামী দিনে লক্ষ লক্ষ ভারতীয় তরুণের কাছে একটি বড় অনুপ্রেরণা হয়ে উঠবে—প্রমাণ করবে যে IIT থেকে শুরু করে বিশ্বের সেরা গবেষণাগারেও ভারতীয় মেধা আজ শীর্ষস্থানে পৌঁছতে পারে।

 

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন

১৫০ বছর পর লাইব্রেরিতে ফিরল ধার নেওয়া বই, জরিমানা শুনলে চোখ কপালে উঠবে