ডেটা চুরি করেছে মাইক্রোসফট, বিস্ফোরক অভিযোগ টুইটারের

ইলন মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পিরো (Alex Spiro) অভিযোগ তুলে চিঠি লিখেছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাকে (Satya Nadella)।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুমতি না নিয়ে টুইটার থেকে ডেটা নিয়েছে মাইক্রোসফট, এমন বিস্ফোরক অভিযোগ করল টুইটার কর্তৃপক্ষ। অভিযোগ, টুইটার থেকে ডেটা ব্যবহার সংক্রান্ত চুক্তি লঙ্ঘন করেছে মাইক্রোসফট। শুধু তাই নয় মাইক্রোসফট কর্তৃপক্ষ অনুমতি না নিয়ে টুইটারের ডেটা নিয়েছে বলে অভিযোগ। ইলন মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পিরো (Alex Spiro) এই অভিযোগ তুলে চিঠি লিখেছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলাকে (Satya Nadella)।

চিঠিতে স্পিরো মাইক্রোসফটের সিইও’কে অনুরোধ করেছেন, টুইটারের কনটেন্ট ব্যবহারের উপর মাইক্রোসফটের তরফে একটি অডিট করার জন্য। চুক্তি অনুযায়ী টুইটার সমস্ত ডেভেলপারদের জন্য তার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) ব্যবহারের উপর একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করেছিল। চিঠিতে দাবি করা হয়েছে, মাইক্রোসফটের অ্যাপ্লিকেশনগুলি টুইটারের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) ৭৮০ মিলিয়ন বার অ্যাক্সেস করেছেএবং ২০২২ সালে কেবলমাত্র ২৬ বিলিয়নেরও বেশি টুইট পুনরুদ্ধার করেছে।

অন্যদিকে টুইটারের এই অভিযোগের প্রতিক্রিয়ায় মাইক্রোসফটের তরফে সংস্থার মুখপাত্র জানিয়েছেন, সংস্থা টুইটারের আইনজীবীর কাছ থেকে বার্তা পেয়েছে। অতীতে টুইটারের এপিআই ব্যবহার সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান করেছে। তিনি বলেন, ‘আমরা এই প্রশ্নগুলি পর্যালোচনা করব এবং যথাযথভাবে উত্তর দেব।’

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক