ভোটার লিস্টে নাম নেই? ট্রাইব্যুনালে আবেদনের সহজ নিয়ম জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, আর সেই তালিকা ঘিরেই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। সূত্রের খবর, প্রায় ৬০ লক্ষেরও বেশি নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে, যেগুলির নথি বর্তমানে জুডিশিয়াল অফিসারদের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। এই যাচাই প্রক্রিয়া শেষ হলে বহু নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

তবে এই পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেই জানানো হয়েছে। যদি কারও নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে, তাহলে তিনি সরাসরি ট্রাইবুনালের দ্বারস্থ হতে পারবেন। এই ট্রাইবুনালই অভিযোগ শুনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যেই রাজ্যে ১৯টি বিশেষ ট্রাইবুনাল গঠন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই ট্রাইবুনালগুলিই ভোটারদের আপত্তি ও অভিযোেগ নিষ্পত্তির দায়িত্বে থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবেদন করার জন্য রাখা হয়েছে অনলাইন এবং অফলাইন-দুই ব্যবস্থাই।

আরও পড়ুন: নিত্যযাত্রীদের জন্য দুঃসংবাদ! সাময়িক বন্ধ হাওড়া–কলকাতার ব্যস্ত ফেরি পরিষেবা, জানুন বিকল্প পথ

অনলাইনে আবেদন করতে হলে নির্বাচন কমিশনের নির্দিষ্ট প্ল্যাটফর্ম ECI Net-এ গিয়ে লগইন করতে হবে এবং সেখান থেকেই আপিল জানানো যাবে। আবেদন জমা পড়ার পর তা ট্রাইবুনালে পাঠানো হবে এবং নির্দিষ্ট নিয়মে শুনানি শুরু হবে। অন্যদিকে, যারা অফলাইনে আবেদন করতে চান, তারা জেলা প্রশাসনের দফতরে-যেমন ডিএম, এসডিও বা এডিএম অফিসে গিয়ে সরাসরি আবেদন জমা দিতে পারবেন। সংশ্লিষ্ট দফতর সেই আবেদন ডিজিটাল মাধ্যমে আপলোড করে দেবে, এরপর শুরু হবে বিচার প্রক্রিয়া।

কলকাতা হাই কোর্ট-এর প্রধান বিচারপতি সুজয় পাল-এর উদ্যোগেই এই ট্রাইবুনালগুলি গঠন করা হয়েছে। বিভিন্ন জেলার জন্য প্রাক্তন বিচারপতিদের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে দ্রুত ও স্বচ্ছভাবে অভিযোগের নিষ্পত্তি করা যায়। কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সমস্ত আবেদন নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইবুনালগুলির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ, এটি একটি অস্থায়ী ব্যবস্থা হলেও ভোটারদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের