ATM-এ টাকা বা কার্ড আটকে গিয়েছে? ঘাবড়াবেন না, জানুন কী করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: এটিএম থেকে টাকা তোলা এখন আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ। তবে এই প্রক্রিয়ায় সামান্য অসাবধানতা বড় সমস্যার কারণ হতে পারে। অনেক সময় দেখা যায়, লেনদেনের সময় ডেবিট কার্ড এটিএম মেশিনে আটকে যায়। এমন পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে সঠিক পদক্ষেপ নেওয়াই সবচেয়ে জরুরি।

ডেবিট কার্ড আটকে যাওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। প্রযুক্তিগত ত্রুটি, নেটওয়ার্ক সমস্যার কারণে মেশিন সঠিকভাবে কাজ না করলে কার্ড আটকে যেতে পারে। এছাড়া, বারবার ভুল পিন নম্বর দিলে নিরাপত্তার স্বার্থে মেশিন কার্ড ধরে রাখতে পারে। আবার লেনদেন শেষ হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কার্ড না তুললেও সেটি মেশিনের ভিতরে ফিরে যায়। বিদ্যুৎ বিভ্রাট বা সিস্টেমের ত্রুটির কারণেও এমন ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন: অগ্ন্যাশয়ের ক্যান্সার প্রতিরোধে মহৌষধ নিম, নয়া গবেষণায় চমকপ্রদ তথ্য

যদি আপনার কার্ড এটিএমে আটকে যায়, তাহলে কোনওভাবেই জোর করে টানাটানি করবেন না। এতে কার্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রথমেই সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করুন এবং কোন এটিএমে কার্ড আটকে রয়েছে তা জানান। প্রতিটি এটিএমের একটি নির্দিষ্ট আইডি নম্বর থাকে-সেটি জানাতে পারলে প্রক্রিয়া আরও দ্রুত হয়।

নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত আপনার কার্ডটি ব্লক করে দেওয়া উচিত, যাতে অন্য কেউ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে না পারে। ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করলে সাধারণত দু’টি বিকল্প দেওয়া হয়-একটি হল পুরনো কার্ড বাতিল করে নতুন কার্ডের জন্য আবেদন করা, যা সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যে পাওয়া যায়। অন্যটি হল আটকে থাকা কার্ডটি উদ্ধার করা।

কার্ড উদ্ধারের ক্ষেত্রে, যদি নিজের ব্যাঙ্কের এটিএমে কার্ড আটকে যায়, তাহলে তা তুলনামূলক দ্রুত ফিরে পাওয়া যায়। অন্য ব্যাঙ্কের এটিএম হলে কিছুটা বেশি সময় লাগতে পারে। মেইনটেনেন্স টিম মেশিন খুলে কার্ড বের করে ব্যাঙ্কে জমা দেয় এবং পরে গ্রাহককে জানানো হয়। এরপর নির্দিষ্ট শাখা থেকে কার্ড সংগ্রহ করতে হয়।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের