দূরপাল্লার ট্রেনের ওপর গোলাকার ঢাকনা আসলে কী? জেনে নিন

ট্রেনের কামরাগুলিতে যাতে গরমের সময় হাওয়া চলাচল সঠিকভাবে হয়, মূলত তার দিকে নজর দিয়েই এই ধরনের বিশেষ গোলাকার ঢাকনা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় রেল এতবড় একটা দেশের লাইফলাইন। দেশের সিংহভাগ মানুষই ট্রেনের উপর নির্ভরশীল। তবে রেলের এই বিশালত্বের মধ্যে লুকিয়ে আছে বহু রহস্য। যা যুগ যুগ ধরে রেলপ্রেমীদের আকর্ষণ করে আসছে। ফলে মাঝেমধ্যেই তাঁদের মনে জাগে নানা প্রশ্ন। এরমধ্যে দূরপাল্লার ট্রেনের মাথায় থাকা গোলাকার ঢাকনাগুলি আসলে কী? কোন কাজে লাগে সেগুলি সেটা নিয়ে কৌতূহল রয়েছে সাধারণ যাত্রীদের মধ্যেও। আসুন জেনে নেওয়া যাক সেগুলি আসলে কি।

আসলে এটি একেকটি ভেন্টিলেটর, যা কামরার মাথায় লাগানো হয়। তাই বাইরে থেকে চট করে বোঝা যায় না। সাধারণত ট্রেনের কামরাগুলি চারিদিক থেকে বদ্ধ থাকে, হওয়া চলাচলের জন্য থাকে শুধুমাত্র দরজা ও জানালা। কিন্তু বিশেষ বিশেষ সময় ট্রেনের দরজা-জানলা বন্ধ রাখেন যাত্রীরা। বিশেষ করে শীত ও বর্ষাকালে। ফলে কামরার ভিতর যাতে বাইরের বাতাস প্রবেশ ও ভিতরের বাতাস বেরিয়ে যেতে পারে তার জন্যই লাগানো হয় ওই ভেন্টিলেটর। ট্রেনের কোচে যাত্রী সংখ্যা বেড়ে গেল তখন সতকর্তাপূর্বক ব্যবস্থা হিসাবে এই ভেন্টিলেটরকে ব্যবহার করা হয়।

ট্রেনের কামরাগুলিতে যাতে গরমের সময় হাওয়া চলাচল সঠিকভাবে হয়, মূলত তার দিকে নজর দিয়েই এই ধরনের বিশেষ গোলাকার ঢাকনার মতো অংশ বানানো হয় ট্রেনের ছাদের উপর। এই গোলাকার অংশে ভিতরের দিকে একটি জালি থাকে। এই জালির উপর একটি প্লেট বসানো থাকে যাতে বৃষ্টির জল সরাসরি ট্রেনের ভিতর না ঢুকে যায়। এই বিশেষ ব্যবস্থায় দরজা-জানালা বন্ধ রাখলেও ট্রেনের ভিতর বিশুদ্ধ বাতাস প্রবেশ করতে পারে। ফলে যাত্রীদের কোনওরকম অসুবিধা হয় না। যদিও এসি কামরায় এই ব্যবস্থা নেই।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক