‘এক্স’ ব্যবহারে দিতে হতে পারে অর্থ, ইঙ্গিত মাস্কের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভবিষ্যতে ‘এক্স’ ব্যবহার করতে মাসিক অর্থ দিতে হতে পারে ব্যবহারকারীদের। এমনটাই ইঙ্গিত দিলেন এলন মাস্ক। যদিও সেই অর্থের পরিমাণ স্বল্প হবে বলেই ইঙ্গিত। বিশেষত ভুয়ো অ্যাকাউন্টগুলির সমস্যা সমাধানের বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। যদিও এই মাসিক অর্থের পরিমাণ বা অর্থ প্রদানের ফলে ব্যবহারকারীরা বিশেষ কোন সুবিধা পাবে কিনা সে সম্পর্কে নির্দিষ্ট করেননি মাস্ক।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথোপকথনকালীন মাস্ক ‘এক্স’এর ব্যবহারকারী সম্পর্কে প্রসঙ্গ রাখেন। তিনি বলেন, বর্তমানে ৫৫০ মিলিয়ন ব্যবহারকারী প্রতিমাসে ‘এক্স’ ব্যবহার করে। প্রতিদিন ১০০-২০০ মিলিয়ন ‘এক্স’এ পোস্ট করা হয়। যদিও ভুয়ো ব্যবহারকারীদের সংখ্যা প্রকাশ করেননি মাস্ক।

কথোপকথনের মূল উদ্দেশ্য, এই উন্নত প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি এবং তা নিয়ন্ত্রণের উপায়। উল্লেখ্য, সম্প্রতি মাস্ক ‘এক্স’-এ অপরাধমূলক বক্তব্য এবং ইহুদি-বিরোধী কার্যকলাপ বন্ধে সঠিক পদক্ষেপ না নেওয়ার জন্য সমালোচনার সম্মুখীন হয়েছিলেন।  ইহুদি সংগঠন অ্যান্টি-ডিফেমেশন লিগের বিরুদ্ধে মামলা করার সম্ভাবনা উল্লেখ করেছিলেন। ফলে এর প্রভাব পড়বে ‘এক্স’-এর আর্থিক ভাণ্ডারে।  

মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে  বিভিন্ন গোষ্ঠী এবং ব্যক্তিদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগ রয়েছে। যদিও নেতানিয়াহুর সঙ্গে কথোপকথনের সময় তিনি সেই অভিযোগ অস্বীকার করেন।

প্রসঙ্গত, ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার পর নানা পরিবর্তন এনেছেন  মাস্ক।  নিষিদ্ধ অ্যাকাউন্টগুলিকে ফেরত আনেন।  ‘ব্লু টিক’ সুবিধা তুলে নেনে। এখন ব্যবহারকারীরা অর্থ প্রদান করলে নামের পাশে ‘ব্লু টিক’ পাবেন। পোস্টগুলির ভিউ বাড়বে। এখন মাস্কের ধারণা, এই পরিবর্তন হলে ভুয়ো ব্যবহারকারীদের নিরুৎসাহ বাড়বে।

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক