স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কনের পাশে দাঁড়িয়ে বর, চলছে বিয়ের অনুষ্ঠান। অতিথিদের ভিড়, আলো, সাজসজ্জা সবই ছিল স্বাভাবিক। কিন্তু মুহূর্তের মধ্যে বদলে যায় ছবিটা। পুলিশকে সঙ্গে নিয়ে আচমকাই অনুষ্ঠানে হাজির হন এক মহিলা। সোজা উঠে যান মঞ্চে। কনের সামনে তাঁর দাবি, ‘আমি ওর প্রথম স্ত্রী। এখনও আমাদের তালাক হয়নি। এই বিয়ে হতে দেব না’।

ঘটনায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। কানপুরের চকেরি এলাকার একটি ম্যারেজ লনে শুক্রবার রাতের এই ঘটনাই এখন সমাজ মাধ্যমে ভাইরাল। অভিযোগকারী সাহানা হাসানের দাবি, ২০২২ সালে ফেসবুকে পরিচয়ের পর আসিফ মহম্মদের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। তবে ২০২৪ সালে দাম্পত্যে অশান্তি শুরু হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে সেই মামলা বিচারাধীন। সাহানার অভিযোগ, আইনি বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও আসিফ দ্বিতীয় বিয়ে করেছেন। প্রতিবেশীর কাছ থেকে সংবর্ধনার খবর পেয়ে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছন।

আরও পড়ুনঃট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় প্রদীপ জ্বালিয়ে পুজো, ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাহানা মঞ্চেই বরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হতেই বর অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। পরে পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সত্যিই আইনি বিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ে হয়েছে কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। 

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা