প্রায় কোটি টাকা সোনা চুরির ঘটনায় গ্রেফতার ব্যাঙ্কের কর্মী

ব্যাঙ্ক থেকে সোনা চুরির ঘটনায় গ্রেফতার এক।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম প্রবীর হালদার। তিনি ওই ব্যাঙ্কের হাউস কিপিং’এর কাজ করতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্ক থেকে সোনা চুরির ঘটনায় সেই ব্যাঙ্কের এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। কড়েয়া থানা এলাকার এক বেসরকারি ব্যাঙ্কের তরফে  গত ১৪ তারিখে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। ওই বেসরকারি ব্যাঙ্ক থেকে প্রায় আড়াই কেজি সোনার গহনা চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই ব্যাঙ্কের এক কর্মীকে গ্রেফতার করল তদন্তকারীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম প্রবীর হালদার। তিনি ওই ব্যাঙ্কের হাউস কিপিং’এর কাজ করতেন।শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে তদন্তকারীরা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ গত ১৪ তারিখে পুলিশের কাছে অভিযোগ জানান। অভিযোগ, সকালে ব্যাঙ্ক খুলতে এক ব্যক্তিকে হেলমেট মাথায় দিয়ে ব্যাঙ্ক থেকে বেরিয়ে যেতে দেখেন ব্যাঙ্কের কর্মীরা। এরপর ব্যাঙ্কের কর্মচারীদের নজরে আসে ব্যাঙ্কের এক জায়গা থেকে প্রায় আড়াই কেজি সোনা উধাও। সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায় ব্যাঙ্কে। এরপর চুরি যাওয়া সোনা ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই বেসরকারি ব্যাঙ্ক এবং তার আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে।

ব্যাঙ্কের কর্মীদের দাবি, যে ব্যক্তি সোনা চুরি করেছে সে আগের দিন রাত থেকে ব্যাঙ্কে ছিল। অভিযুক্ত হেলমেট পরে শৌচাগারে লুকিয়ে ছিল বলে অনুমান তাদের। এরপর পরের দিন ব্যাঙ্ক খুলতেই সেই গহনা নিয়ে চম্পট দেয় চোর। কী ভাবে এমন দুঃসাহসিক চুরি হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যাঙ্কের কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তদন্তকারীদের সন্দেহ এই চুরির পিছনে আরও কেউ বা কারা জড়িত থাকতে পারে। কারণ একার পক্ষে এমন বড়সড় চুরি প্রায় অসম্ভব। অভিযুক্তকে জেরা করে চুরি যাওয়া সোনা উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল