Agnipath: ৯ দিনের অগ্নিগর্ভ আন্দোলনে বাতিল করতে হয়েছে ২,১৩২টি ট্রেন

গত ১৫ থেকে ২৩ জুন পর্যন্ত নয়দিনে ওই বিশাল সংখ্যক ট্রেন বাতিল করতে হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেনাবাহিনীতে (Armed Forces)  চুক্তিভিত্তিক নিয়োগের প্রকল্প অগ্নিপথের (Agnipath) প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের জেরে বাতিল করতে হয়েছে ২,১৩২টি ট্রেন। গত ১৫ থেকে ২৩ জুন পর্যন্ত নয়দিনে ওই বিশাল সংখ্যক ট্রেন বাতিল করতে হয়েছিল। আজ শুক্রবার রাজ্যসভায় (Rajya Sabha) এক লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী (Railway Minister) অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।’ আর ট্রেন বাতিলের ফলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে রেলকে। ট্রেন বাতিলের কারণে একশো কোটি টাকার উপরে টিকিটের মূল্য যাত্রীদের ফেরত দিতে হয়েছিল।

সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য গত ১৪ জুন ‘অগ্নিপথ’ নামে নয়া প্রকল্পের সূচনা করেছিল মোদি সরকার। আর তার পরেই ক্ষোভে ফেটে পড়ে দেশের তরুণ ও যুব প্রজন্ম। বিক্ষোভ আন্দোলনে তোলপাড় হয় গোটা দেশ। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা,  মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিক্ষোভকারীদের রোষের শিকার হয় একাধিক ট্রেন ও বিভিন্ন রেলস্টেশন। বেলাগাম বিক্ষোভের ফলে আন্দোলনের সময়ে একাধিক ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

রাজ্যসভায় এদিন লিখিত জবাবে রেলমন্ত্রী জানান, অগ্নিপথ নিয়ে বিক্ষোভের জেরে ২৫৯ দশমিক ৪৪ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে রেল। ২০১৯-২০ সালে বিক্ষোভ ও ধর্মঘটের জেরে ১৫১ কোটি টাকা। ২০২০-২১ সালে ৯০৪ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছিল রেলওয়ে। ।

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাব্বজীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর