রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)। মেরামতির জন্য ফের ছুটির দিনে বন্ধ রাখা হবে সেতুটি। আজ, বৃহস্পতিবার এমনইটাই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ৫ জুলাই সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা পুরোপুরি বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ঘুরপথে চলবে যানবাহন।

মূলত, সেতুর স্টে কেবল এবং হোল্ডিং ডাউন কেবল পরিবর্তন করা হবে। এরই সঙ্গে সেতুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বেয়ারিং বদলানোর কাজও করবেন বিশেষজ্ঞরা। তাই আগামী রবিবার ১২ ঘন্টা বন্ধ থাকবে সেতুটি। ছুটির দিন বলে কম চলবে যানবাহন। তাও বিকল্প পথের ঘোষণাও করেছে কলকাতা পুলিশ। দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকার কারণে হাওড়া ও খিদিরপুরগামী গাড়ির ক্ষেত্রে নিম্নলিখিত রুট খোলা থাকছে-

জিরুট আইল্যান্ড সাইড থেকে যে সমস্ত পশ্চিমমুখী গাড়ি এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতু ধরার জন্য আসবে, সেগুলিকে টার্ফ ভিউ থেকে অ্যাট-গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড- স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবেন।

আরও পডুন: সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে যে সমস্ত পশ্চিমমুখী গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরবে গাড়িগুলি। খিদিরপুরের দিক থেকে যে সমস্ত পূর্বমুখী গাড়ি সিজিআর রোড হয়ে বিদ্যাসাগর সেতু ধরে, সেগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড – স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে। কে পি রোডের যে সমস্ত গাড়ি ঘোড়া পাস-এর কাছে ওয়াই-পয়েন্ট র‍্যাম্পের মাধ্যমে বিদ্যাসাগর সেতুতে উঠত, সেগুলিকে কে পি রোডের ওয়াই-পয়েন্ট থেকেই ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়িগুলি কে পি রোড – রেড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে। হাওড়ার দিক থেকে আসা গাড়িগুলিকে বেলেপোল ক্রসিং থেকে বেলিরিয়াস রোড (শৈলেন মান্না সরণি) হয়ে হাওড়ার দিকে পাঠিয়ে দেওয়া হয়। 

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

ঐতিহাসিক, জাপানের সঙ্গে T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর