সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় মহিলাদের কেউ উত্য়ক্ত করলে পাশে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়িয়ে দুষ্কৃতীদের সায়েস্তা করবে পুলিশের এই বিশেষ বাহিনী। আজ, বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে সেই বিশেষ স্কোয়াডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘নারীসুরক্ষা ও কন্যাদের নিরাপত্তা প্রদান সরকারের কাছে অতি গুরুত্বপূর্ণ বিষয়। নির্ভয়া থেকে অভয়া যে তিক্ত অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি, সেটার পুনরাবৃত্তি চাই না। তাই নারীদের সুরক্ষা প্রদান করব এবং সুবিচার দেব।’

রাজ্যে মহিলাদের সুরক্ষায় আজ যে যে পদক্ষেপ নিল রাজ্য সরকার, তা বিস্তারিত দেওয়া হল-
১) ৫০০ থানায় মহিলাদের হেল্পডেস্ক। চালু থাকবে ২৪ X ৭। দায়িত্বে থাকবেন বিশেষ প্রশিক্ষিতরা। গার্হ্যস্থ হিংসায় ব্যবস্থা ও কাউন্সেলিংয়ের বন্দোবস্তও করবে হেল্পডেস্ক।

২) নারী সুরক্ষায় চালু দুর্গা সুরক্ষা স্কোয়াড। মোটরবাইকে টহল দেবেন মহিলা পুলিশকর্মীরা।

৩) মহিলাদের রাস্তায় কেউ উত্যক্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা করবে দুর্গা সুরক্ষা স্কোয়াড।

৪) বসিরহাট, বনগাঁ, বারাসত প্রেসিডেন্সি রেঞ্জে ১০টি অত্যাধুনিক বাইকের ব্যবস্থা। ২০টি রিয়াল টাইম অডিও ভিসুয়াল ট্রান্সমিশনের বন্দোবস্ত। এর মাধ্যমে যে কোনও ঘটনার লাইভ সম্প্রচার করা সম্ভব হবে।

একই সঙ্গে এদিন নবান্ন সভাঘর থেকে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রতিটি থানায় চালু হল সাইবার ক্রাইম হেল্প ডেস্ক। রাজ্যের প্রতিটি থানায় সাইবার ক্রাইম হেল্প ডেস্ক চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘সাইবার অপরাধ মহামারীর আকার ধারণ করেছে। সামাজিক প্রকল্পে যাঁরা ফর্ম ফিলআপ করছেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও টাকা গায়েব হয়ে যাচ্ছে। সরকারি প্রকল্পের টাকা উধাও হয়ে যাচ্ছে। আমি প্রতি সপ্তাহে জনতার দরবার করি। বয়স্ক, অশীতিপর মানুষেরা হাতে লাঠি নিয়ে কষ্ট করে আমার কাছে আসেন। তাঁরা বলেন, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির টাকা রেখেছিলাম ব্যাঙ্কে। সাইবার অপরাধীদের খপ্পরে পরে সেই টাকা গায়েব হয়ে গিয়েছে। তাঁদের স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছে। সাইবার অপরাধ রুখতে কেন্দ্র ও রাজ্য এবং বিভিন্ন রাজ্যের পুলিশের মধ্যে নিবিড় সম্পর্ক রাখা প্রয়োজন। উচ্চপদস্থ আধিকারিকরা পুলিশদের প্রশিক্ষণ দেবে। সাইবার অপরাধ রোধে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে।’

আরও পডুন: মধ্যমগ্রাম স্টেশনে হকার উচ্ছেদে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

এরই রাজ্যে অপরাধ দমনে পুলিশকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘কোনও অভিযোগ এলে লুকানোর দরকার নেই। নথিভুক্ত করুন। এফআইআর দায়ের করুন। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক যে ধরনের তথ্য বিভিন্ন অপরাধের ক্ষেত্রে চায় সেটা পাঠান। বিশেষ করে মহিলা ও শিশু সংক্রান্ত অভিযোগের যে সমস্ত তথ্য চায় সেগুলি দিতে হবে। পূর্বতন সরকার সেই সব তথ্য পাঠায়নি। আমরা যেন এবার কোনওভাবে একটা সংখ্যাও কম না পাঠাই! আমরা যদি বুঝতে পারি আমাদের রাজ্য়ে কোনও ধরনের অপরাধ বেশি হচ্ছে তাহলে আমরা তার দমনে সঠিক পদক্ষেপ করব। কোনও অপরাধকে আড়াল করলে সেটি বাড়বে।’

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের