আবারও ঐতিহাসিক চরিত্রে দেব, মোকাবিলা করবেন ইংরেজদের

এবার নাকি বাঘ হতে চলেছেন টলিউডের দেব। ব্যাপারটা কী? পরিচালক অরুণ রায়ের ছবি 'বাঘা যতীন' এ নাকি দেখা যাবে দেবকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার নাকি বাঘ হতে চলেছেন টলিউডের দেব। ব্যাপারটা কী? পরিচালক অরুণ রায়ের ছবি ‘বাঘা যতীন’ এ নাকি দেখা যাবে দেবকে। এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও রয়েছেন সুপারস্টার দেব। এর আগেও নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারি’র মত ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের পর ফের আরও এক ঐতিহাসিক চরিত্রে ফিরছেন দেব।

ইতিমধ্যেই নাকি আগামী ছবির চরিত্রের জন্য পড়াশোনা করতে শুরু করে দিয়েছেন দেব। অন্যদিকে ‘প্রজাপতি’ ছবির শুটিংও প্রায় শেষের দিকে। সংবাদমাধ্যমকে পরিচালক বলেছেন, দেড় বছর ধরে এই ছবির চিত্রনাট্য লেখা হচ্ছে। এর আগে ‘এগারো’, ‘বিনয় বাদল দীনেশ’ এর মত ছবি পরিচালনা করেছেন। সব ঠিক থাকলে নাকি এই বছর পুজোর পরেই শুরু হবে এই ছবির শুটিং। অর্থাৎ অক্টোবর থেকেই ছবির শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে। 

ছবিতে থাকবে ভিএফএক্সের কাজও। সেইসময়ের অবিভক্ত বাংলাদেশ, স্বাধীনতার প্রেক্ষাপটে যতীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লড়াই সবটাই উঠে আসবে বলে জানা যাচ্ছে। তবে এই ছবিতে দেবের বিপরীতে কে থাকবেন তা এখনও জানা যায়নি। অর্থাৎ কে হবেন ছবিতে দেবের নায়িকা? ইশা নাকি রুক্মিণী সে প্রশ্ন জিইয়ে রেখেছেন পরিচালক। 

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি