মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদহের মোথাবাড়িতে এসআইআরের কাজের সঙ্গে যুক্ত বিচারকদের হেনস্থার ঘটনায় আরও একজন গ্রেফতার। এবার কংগ্রেস নেতা সায়েম চৌধুরীকে গ্রেফতার করল এনআইএ। যার ফলে মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩। ধৃত সায়েম চৌধুরী বাংলার বিধানসভা ভোটে মোথাবাড়ি থেকে কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। কালিয়াচকের ১ নং বিডিও অফিস ঘেরাওয়ের ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। এমনটাই অভিযোগ। আজ, বৃহস্পতিবার কলকাতায় সায়েম চৌধুরীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পডুন: কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

বাংলার বিধানসভা নির্বাচনের আগে, এসআইআরের বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের শুনানি করতে এসেছিলেন ভিন রাজ্যের বিচারকরা। মালদহের মোথাবাড়ি বিধানসভার কালিয়াচকের ১ নং বিডিও অফিসে তেমনই শুনানি চলছিল। আচমকাই সেই শুনানিকে ঘিরে ব্যাপক গণ্ডগোল শুরু হয়েছিল। বিচারকদের সকাল থেকে ঘিরে রেখে দিয়েছিলেন এলাকাবাসীরা। সেই ঘটনায় মদত ও উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল কংগ্রেস নেতা সায়েম চৌধুরীর বিরুদ্ধে। এনআইএ সূত্রে দাবি, তাঁদের কাছে একাধিক ভিডিও রয়েছে যেখানে দেখা যাচ্ছে সায়েম উস্কানিমূলক মন্তব্য করছেন। এসআইআরের বিরুদ্ধে এবং গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের বিরুদ্ধেও উস্কানিমূলক মন্তব্য করতে দেখা গিয়েছিল ওই কংগ্রেস নেতাকে। তদন্তকারীদের দাবি, কেবল ঘেরাও নয়, বিডিও অফিস থেকে বিচারকদের ফেরার পথে তাঁদের গাড়িতে যে হামলা হয়, তার পিছনেও ভূমিকা ছিল সায়েমের। তাই কংগ্রেস নেতাকে হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।

মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই ধৃত ৩১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনআইএ। সুপ্রিম কোর্টে বিস্তারিত হলফনামাও জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা