নদিয়ার নতুন ‘রঞ্জন’ সুমন চট্টোপাধ্যায়, মামলা দায়ের হল হাইকোর্টে

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আরও এক নতুন ‘রঞ্জন’-এর খোঁজ মিলল। আর তা নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আরও এক নতুন ‘রঞ্জন’-এর খোঁজ মিলল। আর তা নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সুমন চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলে সুপর্ণা দাস রায় নামে এক মহিলা মামলা করেন।

অভিযোগ, নদিয়া জেলার বাসিন্দা সুমন চট্টোপাধ্যায় একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি দিতেন। অভিযুক্ত ওই ব্যক্তি পেশায় প্রাথমিক শিক্ষক বলে জানা গিয়েছে। অভিযোগ, সুমন চট্টোপাধ্যায় নামের ওই ব্যক্তি নিজেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত আচার্যের ঘনিষ্ঠ বলে দাবি করতেন। মামলাকারী ওই মহিলার আরও অভিযোগ, সুমন চট্টোপাধ্যায় দাবি করতেন, তিনি চাকরি ‘পাইয়ে দেওয়া’র ক্ষমতা রাখেন। আর তার বিনিময়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এমনকি কোনও চাকরিপ্রার্থী টাকা না দিতে পারলে তার কাছ থেকে সোনাও নিতেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন ওই মামলাকারী। তাঁর এজলাসে মামলার শুনানি হওয়ার কথা।

মামলাকারীর আইনজীবী দীপজ্যোতি চক্রবর্তী জানান, ‘এক জন শিক্ষক হয়েও শিক্ষকের চাকরি বিক্রির চক্রে জড়িত ছিলেন সুমন। টাকা, গয়না নিয়ে অনেককে চাকরি দিয়েছেন। পাশাপাশি, চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণাও করেছেন।’ উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস একটি ভিডিও পোস্ট করে প্রথম বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের কথা বলেন। তারপর সেই চন্দন মণ্ডলকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর তদন্তকারীরা। এবার আরও এক নতুন ‘রঞ্জন’ এর হদিশ পাওয়ায় মামলা গড়াল কলকাতা হাইকোর্টে।

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট