‘কুলের আচার’ এর প্রভাব, হল থেকে উধাও ‘শ্রীমতী’

প্রথম সপ্তাহে রমরমিয়ে চললেও দ্বিতীয় সপ্তাহের তার পথে কাঁটা হয়ে দাঁড়ায় এসভিএফের প্রযোজনায় 'কুলের আচার'। আর তৃতীয় সপ্তাহে সব সিনেমা হল থেকে উধাও 'শ্রীমতি'। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোটি কোটি টাকা খরচ করে সিনেমা বানানো হলেও তা শুধুমাত্র বাংলা ছবির ইন্ডাস্ট্রির অন্দরের রাজনীতির জন্য চলে না তাই নিজেদের মদ্যে পারস্পরিক সম্পর্ক ভালো না রাখলে তা কখনওই উন্নতি করবে না। এমন বিস্ফোরক মন্তব্যই করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি অর্জুন দত্তের পরিচালনায় মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘শ্রীমতী’। ঘরোয়া বাঙালির কথাই বলেছে মূলত এই ছবি। আর সেই ছবি প্রথম সপ্তাহে রমরমিয়ে চললেও দ্বিতীয় সপ্তাহের তার পথে কাঁটা হয়ে দাঁড়ায় এসভিএফের প্রযোজনায় ‘কুলের আচার’। আর তৃতীয় সপ্তাহে সব সিনেমা হল থেকে উধাও ‘শ্রীমতী’। 

সোশ্যাল মিডিয়ায় তোপ দেগে স্বস্তিস্কা নিজেই জানান যে ”এভাবে প্রভাবশালীদের হাতে পড়ে বহু ভালো ভালো বাংলা ছবি ব্যবসা করতে পারে না। প্রথম সপ্তাহে ১৭ টি হল পেয়েছিল আমাদের ছবি। কিন্তু দ্বিতীয় সপ্তাহে তা এসে দাঁড়িয়েছে মাত্র ৪টিতে। তাও শো দেওয়া হয়েছে দুপুরবেলা।” এরপরেই বিতর্কে জড়িয়েছিলেন স্বস্তিকা ইন্দ্রাণী হালদারের সঙ্গে। স্বস্তিকাকে এসভিএফের ঘরের মেয়ে বলে উল্লেখ করেছিলেন ইন্দ্রাণী আর  তাতেই বিতন্ডায় জড়িয়েছিলেন স্বস্তিকা। 

মাত্র তৃতীয় সপ্তাহেই হল থেকে উঠে গেল স্বস্তিকা অভিনীত এই ছবি। তৃতীয় সপ্তাহে বাংলার সমস্ত হল থেক উঠে গেল ‘শ্রীমতি’। তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্বস্তিকা। এখ প্রশ্ন তাহলে কী এসভিএফের ‘কুলের আচার’ এর কাছেই পরাজিত স্বস্তিকা?  তবে দর্শকদের ধন্যবাদ জানাতে ভোলেননি অভিনেত্রী। 

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?