মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের আগেই রাজধানী ছুটছেন শুভেন্দু-সুকান্ত জুটি

সোমবার (আজ) রাতেই দিল্লি পাড়ি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, অমিত শাহের সঙ্গে বৈঠকে যোগ দেবেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) দিল্লি সফরে যাচ্ছেন আগামী ৪ অগাস্ট। তার আগের দিন বিকেল ৪ টার সময় মন্ত্রিসভায় বদল নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। তিনি জানিয়েছেন, মন্ত্রিসভায় বড় রদবদল করা হবে না। ছোট ছোট বদল হবে। উঠে আসবে ৫- ৬ নতুন মুখ। দলের দায়িত্ব দেওয়া হবে ৪-৫ মন্ত্রীকে। তাঁর দিল্লি সফরের আগেই দেশের রাজধানীতে ছুটছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপি (BJP) সভাপতি সুকান্ত মজুমদার।

জানা গিয়েছে, সোমবার (আজ) রাতেই দিল্লি পাড়ি দিচ্ছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আগামিকাল অমিত শাহের সঙ্গে বৈঠকে যোগ দেবেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। আরও জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি বিতর্ককে ইস্যু করে ১ মাস বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছে বঙ্গ বিজেপি।

উল্লেখ্য, আগামী ৪ অগাস্ট দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ অগাস্ট তিনি নীতি আয়োগ বৈঠকে যোগ দেবেন।

উল্লেখ্য, যখন নিয়োগ দুর্নীতি- পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে সরব বিজেপি তখনই চরম অস্বস্তিতে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকেই। কল্যানী এইমস নিয়োগ দুর্নীতিতে সিআইডি তদন্ত চলছে। এই সময়েই হাওড়ার পাঁচলায় প্রায় ৫০ লক্ষ টাকা সহ ৩ ঝাড়খণ্ড কংগ্রেস গ্রেফতার হওয়ার পর তদন্তে নেমেছে সিআইডি। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড সরকার ফেলতেই এই টাকা। এই কাণ্ডে যোগ রয়েছে বিজেপি ও অসমের। ওই তিন কংগ্রেস বিধায়ক অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিলেন বলে দাবি সিআইডির।

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?