Loading live market data...
Loading active stocks...
Connecting...

উচ্ছ্বাস অপেক্ষা ক্ষোভ চড়ছে নদিয়া-মুর্শিদাবাদে, কোনঠাসা জোড়াফুল

মহকুমার নামে জেলার নামকরণে ঐতিহ্য হারানোর কষ্ট পাচ্ছেন নদিয়া ও মুর্শিদাবাদ জেলার জনতা। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণা ঘিরে দুই জেলায় বাড়ছে ক্ষোভ।

Share:

নিজস্ব প্রতিনিধি: উন্নয়নে গতি আনতে ও আইনশৃঙ্খলা আরও ভাল ভাবে ধরে রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করে ৭টি নতুন জেলা গঠনের কথা ঘোষণা করেন। সেখানেই তিনি জানান, নদিয়া(Nadia) জেলা ভেঙে পৃথক জেলা করা হচ্ছে রানাঘাটকে। সম্ভবত রানাঘাট ও কল্যাণী মহকুমা নিয়েই এই নতুন জেলা গঠিত হবে আগামী ৬ মাসের মধ্যে। একইরকম ভাবে তিনি জানান মুর্শিদাবাদ(Murshidabad) জেলা ভেঙে ৩টি পৃথক জেলা গড়া হচ্ছে। এই নতুন ৩ জেলা হল জঙ্গিপুর, বহরমপুর ও কান্দি। এক্ষেত্রে বিলুপ্ত হতে পারে লালবাগ মহকুমা। আর এই জেলা ভাঙা ও নতুন জেলা নিয়ে মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় উচ্ছ্বাস অপেক্ষা ক্ষোভ বেশি করে চোখে পড়ছে। রাজ্যের শাসক দলের কর্মীরা এই ঘটনায় মিষ্টি বিলি করলেও এই ঘোষণার বিরুদ্ধে নেট দুনিয়ার পাশাপাশি প্রকাশ্যেও অনেকে সরব হয়েছেন, হচ্ছেন। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে জোড়াফুল শিবির। অনেকেরই আশঙ্কা মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত হলে এই দুই জেলায় পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে দলের মুখ পুড়তে পারে।

বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় উন্নয়নের কাজে গতি আনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি কঠোর ভাবে রূপায়নের পক্ষপাতী। আর এক্ষেত্রে তিনি নিজেও বার বার জানিয়েছেন ছোট ছোট জেলা গড়ে এই দুই ক্ষেত্রে গতি আনার বিষয়টি। তাঁর হাত ধরেই জলপাইগুড়ি জেলা ভেঙে তৈরি হয়েছে নতুন জেলা আলিপুরদুয়ার। পশ্চিম মেদিনীপুর থেকে বিচ্ছিন্ন হয়ে ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে তাঁর আমলেই। বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান দুই জেলার জন্ম মমতার আমলেই। দার্জিলিং ভেঙে পৃথক কালিম্পং জেলাও মমতার সরকারেরই পদক্ষেপ। সেই সূত্রেই জানা গিয়েছিল উত্তর ২৪ পরগনা জেলা ভেঙে বসিরহাটকে পৃথক জেলা হিসাবে গড়ে তোলা হবে। আবার এটাও জানা গিয়েছিল যে দক্ষিণ ২৪ পরগনা জেলাকে ভেঙে পৃথক সুন্দরবন(Sundarban) জেলা তৈরি হবে। একইসঙ্গে জঙ্গিপুর মহকুমাকে পৃথক জেলা হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবিও ছিল দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রী গতকালই জানিয়েছে বাঁকুড়া ভেঙে বিষ্ণুপুর(Bishnupur) পৃথক জেলা হচ্ছে, উত্তর ২৪ পরগনা ভেঙে বনগাঁ মহকুয়াম এলাকা নিয়ে ইচ্ছামতি নামে আলাদা জেলা হচ্ছে, বসিরহাটকে আলাদা জেলা করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা ভেঙে সুন্দরবন আলাদা জেলা হচ্ছে। নদিয়া ভেঙে রানাঘাট আলাদা জেলা হচ্ছে। মুর্শিদাবাদ ভেঙে জঙ্গিপুর, কান্দি ও বহরমপুর পৃথক জেলা হচ্ছে।

ঘটনা হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশির হাওয়া বইছে দুই ২৪ পরগনা, জঙ্গিপুর ও বিষ্ণুপুরে। কিন্তু ক্ষোভ চড়ছে কান্দি, লালবাগ, বহরমপুর – এই ৩ মহকুমার পাশাপাশি পুরো নদিয়া জেলাজুড়ে। সোশ্যাল মিডিয়াতে সেই ক্ষোভ আছড়েও পড়ছে। প্রায় সকলেই এই জেলা ভাগের তীব্র বিরোধিতা করছেন। প্রকাশ্যেও অনেকেই এই জেলা ভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিচ্ছেন। ওয়াকিবহাল মহলের ধারনা এই ক্ষোভ প্রশমিত না হলে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও ২০২৪ এর লোকসভা নির্বাচনে শাসক দলকে কড়া দাম চোকাতে হবে। মানুষের মূলত ক্ষোভ নদিয়া ও মুর্শিদাবাদ জেলাদুটির নাম হারিয়ে যাওয়া নিয়ে। যারা এই সিদ্ধান্তের বিরোধীতা করছেন তাঁরা নিজেরাই এই দাবি করছেন যে বহরমপুর ও কান্দি জেলার নামকরণ করা হোক পূর্ব ও পশ্চিম মুর্শিদাবাদ জেলা হিসাবে। একই রকম ভাবে নদিয়া ভেঙে যে দুই জেলা তৈরি করা হচ্ছে তা উত্তর নদিয়া ও দক্ষিণ নদিয়া হিসাবে নাম দেওয়া হোক। মহকুমার নামে জেলার নামকরণে তাঁরা ঐতিহ্য হারানোর কষ্ট পাচ্ছেন।

‘চুপ ছিলাম দলের স্বার্থে’, পরাজয়ের পর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক কাঞ্চন মল্লিক

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের