বুধবার বিকেলে শপথ নেবেন নয়া মন্ত্রীরা, তাঁরা কারা জেনে নিন

আগামিকাল বিকেল ৪ টার সময় রাজভবনের থ্রোনরুমে শপথ নেবেন ‘নয়া মন্ত্রীরা’। আমন্ত্রণপত্র প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল মন্ত্রিসভায় (CABINET) ‘একঝাঁক’ নতুন মুখ শপথ নেবেন। কারা কারা হচ্ছেন মন্ত্রী? বিশেষ বিশেষ সূত্রে পাওয়া গিয়েছে আভাস। একনজরে দেখে নিন সেই তালিকা। উল্লেখ্য, সূত্র মারফৎ পাওয়া এই তথ্য। তাই মন্ত্রী তালিকা ‘সম্ভাব্য’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ১ অগাস্ট মন্ত্রিসভার বৈঠকের পরেই নবান্নে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, আগামী বুধবার নতুন মন্ত্রী (NEW MINISTER) কারা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গিয়েছে, মন্ত্রিত্ব পাচ্ছেন বাবুল সুপ্রিয়, তাপস রায়, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, স্নেহাশিষ চক্রবর্তী এবং প্রদীপ মজুমদার। মন্ত্রিসভায় আসতে পারেন পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। তবে তিনি হতে পারেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন মন্ত্রিসভার কাওকে কাওকে দলের দায়িত্ব দেওয়া হতে পারে। গত সোমবার তমলুক সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সৌমেন মহাপাত্রকে। তিনি সেচমন্ত্রী। তবে আগামিকাল তাঁর মন্ত্রিত্ব নাও থাকতে পারে। প্রতিমন্ত্রীর আসনে বসতে পারেন সত্যজিৎ বর্মণ এবং তাজমুল হোসেন। অন্যদিকে, বীরবাহা হাঁসদা পেতে পারেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর আসন। উল্লেখ্য, তিনি বর্তমানে বন প্রতিমন্ত্রী।

আগামিকাল বিকেল ৪ টার সময় রাজভবনের থ্রোনরুমে শপথ নেবেন ‘নয়া মন্ত্রীরা’। শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল লা গনেশন। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার