প্রেমিকা সুস্মিতাকে প্রকাশ্যে ‘হট’ বললেন ললিত মোদি

নানা মুহুর্ত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরেছেন সুস্মিতা। শুক্রবারই প্রকাশ্যে এল তার খানিক ঝলক। আর তাতেই কমেন্ট করেছেন ললিত মোদি। লিখেছেন, ''লুকিং হট ইন সার্দিনিয়া'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গত মাসের মাঝামাঝি সময় থেকেই বঙ্গললনা সুস্মিতা সেন ও ব্যবসায়ি ললিত মোদির সম্পর্কের গুঞ্জন নিয়ে উত্তাল বিনোদন ও ক্রীড়া দুনিয়া তো বটেই তার পাশাপাশি আমআদমিও কৌতূহলি তাঁদের সম্পর্ক নিয়ে। গত মাসের ১৪ তারিখ ললিত মোদির করা পোস্টকে ঘিরে উদ্বেলিত হয়ে পড়ে নেটদুনিয়া। সেখানেই সুস্মিতার সঙ্গে ছুটি কাটানোর বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছিলেন তিনি। যদিও সুস্মিতার তরফে তাঁদের সম্পর্ক নিয়ে খুব একটা প্রকাশ্যে মুখ খুলতে বা সোশ্যাল মিডিয়ায় কিছু বলতে শোনা যায়নি। তবে নিজের ছুটি কাটানোর নানা মুহুর্ত নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরেছেন সুস্মিতা। শুক্রবারই প্রকাশ্যে এল তার খানিক ঝলক। আর তাতেই কমেন্ট করেছেন ললিত মোদি। লিখেছেন, ”লুকিং হট ইন সার্দিনিয়া’।

সার্দিনিয়াতে ছুটি কাটানোর মুহুর্ত নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে তুলে ধরেছেন সুস্মিতা। যদিও এর আগেই মলদ্বীপ ও সার্দিনিয়াতে নিজেদের ছুটি কাটানোর ছবি শেয়ার করে নিয়েছিলেন ললিত মোদি নিজে। এবার নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে সুস্মিতাকে জলে সাঁতার কাটতে। যদিও সেই ট্রিপ সেরে বাড়ি নিজের বাড়িতেও ফিরে এসেছেন সুস্মিতা। সেই খবরও মিলেছে ললিত মোদির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে থেকে। সেখানেই ললিত লিখেছিলেন, ভ্রমণ সেরে সদ্য লন্ডন ফিরলাম। মলদ্বীপ ও সার্ডিনিয়ায় পরিবারের সঙ্গে ট্যুর সারলাম।  

এর আগে নিজের থেকে ১৫ বছরের ছোট রোমান শলের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সুস্মিতা সেন। তা নিয়েও কম কটাক্ষের মুখে তাঁকে পরতে হয়নি। এবার নতুন সম্পর্ক। তা নিয়ে তাঁর বর্তমানের চর্চিত বয়ফ্রেন্ড ছবি দিলেও সুস্মিতা কিন্তু একটি ছবিও পোস্ট করেননি। বরং এই জল্পনা চলাকালীন নিজের মেয়েদের সঙ্গে ছবি আপলোড করে জানিয়েছেন সুস্মিতা যে তিনি ভালোবাসায় রয়েছেন। নিজের হ্যাপি স্পেসে রয়েছেন।” অনেকে আবার এই সম্পর্কের কথায় সুস্মিতাকে গোল্ড ডিগার বলেছেন। তবে তার পাল্টা জবাবও দিয়েছেন সুস্মিতা। সেই জবাবে সুস্মিতা তাঁর ট্রোলারদের লিখেছিলেন, ”আমি সোনার থেকেও দামি জিনিস পছন্দ করি। সোনার থেকে হিরে আমার বেশি পছন্দের।” 

তিউনিসিয়াকে ৫-১ গোলে হারাল সুইডেন

আমেরিকার-ইরান ‘শান্তি চুক্তির’ খবরে ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ১১০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি কত?

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

বর্ষার দোরগোড়ায় বাংলা! ভিজবে উত্তর থেকে দক্ষিণ, জারি সতর্কতা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের