নীতি আয়োগ বৈঠকে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী

সকাল ১০ টা থেকে শুরু হয়েছে বৈঠক। জানা গিয়েছে, বৈঠক হচ্ছে মূলত ২  টি বিষয়ের ওপর। বৈঠক শেষে তিনি ফিরবেন কলকাতায়। 

Share:

নিজস্ব প্রতিনিধি: নীতি আয়োগ বৈঠকে যোগ দিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী (CM)  মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE) গিয়েছেন দিল্লি সফরে। তাঁর ৪ দিনের সফর। রবিবার, আজ প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (MODI) ডাকা সেই নীতি আয়োগ (NEETI AAYOG) বৈঠকে যোগ দিলেন তিনি। সকাল ১০ টা থেকে শুরু হয়েছে বৈঠক। জানা গিয়েছে, বৈঠক হচ্ছে মূলত ৩  টি বিষয়ের ওপর। 

আজ রাষ্ট্রপতি ভবনে সপ্তম নীতি আয়োগ বৈঠক চলবে প্রায় ৬ ঘণ্টা ধরে। বৈঠক শেষ হবে বিকেল ৪ টা নাগাদ। কেন্দ্র ও রাজ্যগুলির সমন্বয় বাড়াতেই এই বৈঠকের আয়োজন করা হয়। জানা গিয়েছে, এবারের আলোচ্য বিষয় জাতীয় শিক্ষানীতি, কৃষিক্ষেত্রে উন্নয়ন এবং পৌর প্রশাসনের সংস্কার। উল্লেখ্য, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে চাইছে কেন্দ্র। তবে পশ্চিমবঙ্গ চাইছে নতুন করে রাজ্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চালু করতে। এদিনের বৈঠকে উঠে আসবে শিক্ষা নিয়ে বাংলার ভাবনাও। অন্যদিকে কৃষিক্ষেত্রে উন্নয়ন আলোচনার মধ্যে উঠে আসবে ডাল ও তৈল বীজ আরও বেশি করে উৎপাদনের কথা। আলোচনা হবে রাজ্যের দাবি এবং কেন্দ্রের সহায়তা নিয়ে ও কেন্দ্রকে অন্যান্য রাজ্যের সাহায্যের বিষয়ে। তবে এই বৈঠকে অনুপস্থিত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। 

উল্লেখ্য, চারদিনের দিল্লি সফরে এসে প্রথম দিন মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন দলের সাংসদদের সঙ্গে। তাঁর বার্তা ছিল, বিজেপি শাসিত কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতা করে আন্দোলন গড়ে তোলার। দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তিনি রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা মেটানোর দাবি জানান। সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও। তৃতীয় দিনে রাইসিনা হিলে প্রধানমন্ত্রীর ডাকা ‘আজাদি কা অমৃত মহোৎসব’ বৈঠকে যোগ দেন তিনি। আজ, চতুর্থ দিনে যোগ দিলেন নীতি আয়োগ বৈঠকে। বৈঠক শেষে তিনি ফিরবেন কলকাতায়। 

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?