‘আজ না হয় কাল এর বদলা আমি নেবই নেব’, তমলুকে হুঙ্কার মমতার

নন্দীগ্রামের বিতর্কিত পরাজয় যে তিনি ভুলে যাননি আর চট করা কোনওদিন যাবেনও না সেটা হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি অধিকারীদের জেলায় আসছেন অথচ তাঁদের নিশানা বানিয়ে কিছু বলবেন না, এটা আবার হয় নাকি! কার্যত সবাই অপেক্ষা করছিলেন এটা দেখার জন্য, জানার জন্য, শোনার জন্য, তিনি ঠিক কীভাবে অধিকারীদের নিশানা বানান তাঁদেরই জেলার মাটিতে দাঁড়িয়ে। সেই আশা পূর্ণ করলেন তিনি, মানে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন অর্থাৎ বৃহস্পতিবার ১৬ মে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার হলদিয়ার(Haldia) বুকে ক্ষুদিরাম মেলা প্রাঙ্গণে ছিল তমলুক লোকসভা কেন্দ্রের(Tamluk Constituency) তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে মমতার জনসভা। সেই সভা থেকেই তিনি প্রত্যাশিত ভাবেই নাম না করেই নিশানা বানিয়েছেন অধিকারীদের। রীতিমত চ্যালেঞ্জের সুরে নন্দীগ্রামে বিতর্কিত হারের বদলা নেওয়ার কথাও জানিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি আজ না হয় কাল এর বদলা আমি নেবই নেব। কী ভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামীদিন পথ দেখাবে।’ 

একুশের ভোটে মমতা প্রার্থী হয়েছিলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে। সেই নন্দীগ্রাম যা বাংলা আর ভারতের অন্যতম জমি আন্দোলনের পীঠস্থান। এখানকারই বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। মমতা সেই নন্দীগ্রাম থেকেই প্রার্থী হয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন শুভেন্দুকে। ভোটের ফলাফল ঘোষণার দিন কমিশন মমতাকে জয়ী বলে ঘোষণাও করে দেয় প্রথমে। পরে লোডশেডিংয়ের পরে বলে মমতা নন, জয়ী হয়েছেন শুভেন্দু। শিশিরপুত্রের সেই বিতর্কিত জয়ের পরে সেই ঘটনা নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। যদিও সেই মামলার কোনও অগ্রগতি এখনও হয়নি। এদিন মমতা হলদিয়ার বুকে দাঁড়িয়ে সেই ঘটনাই তুলে আনেন অধিকারীদের সতর্ক করতে। তিনি বলেন, ‘নন্দীগ্রামের ঘটনা তো আগেই বলেছি। আমাকে প্রতারণা করা হয়েছে। রিগিং করে ভোট লুঠ হয়েছে। বিজেপি(BJP) ক্ষমতায় আছে বলে গায়ের জোরে, জেলাশাসক বদলেছিল,পুলিশ সুপার বদলেছিল, আইসি বদলেছিল। আর ভোট হয়ে যাওয়ার পরে লোডশেডিং করে দিয়ে দিয়ে রেজাল্ট পালটে দিয়েছিল। নন্দীগ্রামে যে ফলাফল হয়েছিল সেটা নন্দীগ্রামের মানুষের রায় ছিল না। আমি আজ না হয় কাল এর বদলা আমি নেবই নেব। কী ভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামীদিন পথ দেখাবে। চিরকাল বিজেপি থাকবে না। চিরকাল, ইডি-সিবিআই কোলে করে রাখবে না। চিরকার এনআইএ, ইনকামট্যাক্স পাশে থাকবে না। এর বদলা আমি নেবই।’

মমতা এদিন অধিকারীদের নিশানা বানিয়ে বলেন, ‘মনে রাখবেন, আমি এখানে অনেক কাজ করেছি। রেলমন্ত্রী থাকাকালীন করেছি।  আমি না  থাকলে দিঘা-তমলুক হত না। নন্দীগ্রামে যখন এসেছি, তখন কেউ আসেনি। এখানে কলেজ থেকে শুরু করে জলের লাইন, মাছের ব্যবসা এবং ব্যবসায়ীদের সুবিধার জন্য পরিকাঠামো সব করেছি আমি। যখন তৃণমূল কংগ্রেস করি বাপও ছিল না, ব্যাটাও ছিল না। এখানে ছিল অখিল গিরি। ওরা কংগ্রেসে ছিল। আমাদের হাত ধরে জেতার আগে ওরা অনেক বার হেরেছে। এখন বিজেপিতে গিয়েছে টাকা বাঁচানোর জন্য। পার্টির নামে টাকা চাইলে দেবেন না। আমার পার্টি আপনাদের টাকা চাইবে না। আমাদের যতটা ক্ষমতা ততটাই করব। বিজেপির মতো বিজ্ঞাপন দিই না। তবে আমাদের কাছে বেশি এক্সপেক্ট করবেন না। আমরা কারও পকেটে টাকা গুঁজে দিয়ে আসতে পারব না। তমলুক কাঁথি দুটোই তৃণমূলের সিট, তৃণমূলকে দিন। গদ্দাররা দখল করেছে। ওদের দখলমুক্ত করুন। গদ্দার কোন কাজটা করেছে ১০ বছর। আমাদের মন্ত্রী যখন ছিল, যা পেয়েছে, খেয়ে নিয়েছে, কোন কাজটা করেছে? ওদের ভাল করে চেনা আছে।’

টিফিনে জমবে ধাবা-স্টাইল পনির পেঁয়াজ পরোটা, প্রোটিনে ভরপুর ঘরোয়া স্বাদ

ইতালীয় গান থেকে চুরি ‘ককটেল 2’-এর ‘মাশুকা’, বিতর্কে কী বললেন সুরকার প্রীতম?

কেকেআরের কাছে হারের পর হার্দিক পাণ্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, শাস্তি দিল BCCI

মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড় মঠে শুভেন্দু, নয়াদিল্লি যাওয়ার আগে নিলেন আশীর্বাদ

ইতিহাস, চারদিনেই ইনস্টাগ্রামে ১ কোটি অনুসারী ‘ককরোচ জনতা পার্টি’র

বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে বোমা ও হুমকি চিঠি, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

৩০ বছরের খরা কাটিয়ে ইউরোপা লিগ জিতল অ্যাস্টন ভিলা

‘‌অনেক শুনেছিলাম, ধুরন্ধর নাকি! সে কোথায় গেল?’‌ জাহাঙ্গিরকে খোঁচা দিলীপের

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম নয়াদিল্লি সফর, শুভেন্দুর কী কর্মসূচি রয়েছে?‌

ফলতায় পুনর্নির্বাচনে উৎসবের আবহ, বুথের বাইরে লম্বা লাইন ভোটারদের

‘এমন তরকারি আপনার স্ত্রী রান্না করলে খেতেন?’, হাসপাতালের নিম্নমানের সবজি নিয়ে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

ঘর-সংসার ছেড়ে আচমকা আশ্রমবাসী প্রশান্ত কিশোর, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

গল্ফ কোর্সে হালকা মেজাজে দিলীপ ঘোষ, স্ট্রোক নিতেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি অনুরাগীদের

প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ, পুলিশের জালে ডানকুনির কাউন্সিলর