চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ এর মঞ্চে এবার সুনীল শেট্টি

নিজস্ব প্রতিনিধিঃ ৬ অগাস্ট থেকে স্টার জলসার (Star Jalsha) পর্দার জার্নি শুরু করেছে ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ (Dance Dance Junior Season 3)। শুরুর দিন থেকেই নানারকমের চমক নিয়ে আসছে এই রিয়ালিটি শো (Bengali Reality Show)। রয়েছেন বিচারকের ভূমিকায় সুপারস্টার দেব (Dev), রুক্মিণী (Rukmini Maitra) ও ডান্সিং কুইন মনামি ঘোষ (Monami Ghosh)। এছাড়াও রয়েছেন ক্যাপ্টেনের আসনে তৃণা সাহা (Trina Saha), দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakhsit) ও অভিষেক বসু (Abhishek Basu) এবং রিয়ালিটি শো এ নানা মজার সিকয়েন্স নিয়ে হাজির থাকছে ভাসান বাপি ওরফে রোহন  ভট্টাচার্য (Rohan Bhattacharya) এবং দুই খুদে সঞ্চালক।   

এবার এই রিয়ালিটি শো-এর মঞ্চে আসছে নতুন চমক। এই সপ্তাহের পর্বে  বিশেষ অতিথি হিসাবে দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টিকে (Sunil Shetty)। এই নাচের মঞ্চে যে প্রত্যেকের নাচ তিনি পুরোপুরি উপভোগ করছেন তা তাঁর অভিব্যক্তিতেই প্রকাশ পাচ্ছে। বলে রাখা ভাল, এই সিজনে  বিশেষ বিচারকের ভূমিকায় মহাগুরু নেই। তাঁকে যে মিস করছেন তা প্রকাশ্যে জানিয়েছিলেন দেব। তবে এবার হয়তো সেই কষ্ট কিছুটা হলেও লাঘব হবে কারণ বলিউডের অভিনেতা সুনিল শেট্টির দেখা মিলবে বিশেষ বিচারকের ভূমিকায়। ইতিমধ্যেই স্টার জলসার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ্যে এসেছে তাঁর প্রচার ঝলক। 

প্রথম সিজনের মতই এই সিজনেও খুদে নৃত্যশিল্পীদের বিভিন্ন ঘরানার নাচ মুগ্ধ করছে বিচারকদের। আর তাদের সঙ্গে মেতেছেন ওই মঞ্চে উপস্থিত থাকা প্রত্যেকে। ইতিমধ্যেই সেই মঞ্চ থেকে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন শো-এর অন্যতম বিচারক মনামি ঘোষ। শুধু তাই নয়, বাকি ক্যাপ্টেনদেরও  সবসময় দেখা যায় নানা রিল ভিডিও বানিয়ে শেয়ার করছেন শুটিং ফ্লোর থেকে। কাজেই বোঝা যাচ্ছে কীভাবে এই রিয়ালিটি শো-এর সমস্তটা উপভোগ করছেন দর্শকরা। 

Published by:

Share Link:

More Releted News:

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ