ফোনে গুলি করে ও অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি মহিলাকে, তদন্তে পুলিশ

এক মহিলাকে গুলি করে ও অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ। কখনও ফোন করে, কখনও হোয়াটস্যাপে খুনের হুমকি দিচ্ছে অভিযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি:  এক মহিলাকে গুলি করে ও অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ। কখনও ফোন করে, কখনও হোয়াটস্যাপে খুনের হুমকি দিচ্ছে অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বেহালার পর্ণশ্রী এলাকায়। ইতিমধ্যে গোটা ঘটনা জানিয়ে পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পর্ণশ্রী থানা এলাকার বাসিন্দা ওই মহিলার অভিযোগ, তাঁর ফোনে ফোন করে এক ব্যক্তি তাঁকে গুলি করার হুমকি দিচ্ছে। কখনও অ্যাসিড হামলা করার হুমকি দিচ্ছে অভিযুক্ত। অভিযোগকারিণীর দাবি, হুমকি দিচ্ছেন যে ব্যক্তি তিনি তাঁর পূর্ব পরিচিত। ওই মহিলা জানান, তিনি এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী।  গত দু দিন ধরে তাঁকে এই হুমকি দেওয়া হচ্ছে। তবে কী কারণে ওই ব্যক্তি তাঁকে হুমকি দিচ্ছেন তা তিনি বুঝে উঠতে পারছেন না বলে জানিয়েছেন অভিযোগকারিণী। এই হুমকির জেরে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানান মহিলা। স্বামী ও ২ সন্তানকে নিয়ে রীতিমতো আতঙ্কে দিন কাটছে তাঁর। অভিযোগকারিণীর কথায়, ‘আমাকে ফোন করে হুমকি দিচ্ছে, হোয়াটসঅ্যাপে হুমকি দিচ্ছে। বলছে বাইরে বেরোলেই গুলি করে দেব। অ্যাসিড ছুড়ে মারব। কেন বলছে, বুঝতে পারছি না।’

গোটা ঘটনার কথা জানিয়ে বেহালার পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা। এমনকি থানায় অভিযোগ জানানোর পরেও তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত সম্পর্কে ওই মহিলা জানান, অভিযুক্ত ব্যক্তি পুণেয় থাকত। কলকাতায় এসে হুমকি দিচ্ছে। আগে উত্তর কলকাতায় এক জায়গায় আড্ডা দিতাম। পরে তা নেশার আখড়ায় পরিণত হওয়ায় আর সেখানে যাই না। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি। অন্যদিক্লে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর