চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীপাবলিতে এবার ‘গ্রিন ক্র্যাকার্স’, চিনবেন কী করে?

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এরপরই আলোর উৎসব দীপাবলি। আর দীপাবলি মাত্রই বাজির রোশনাই। কিন্তু এই করোনাকালে বাজি পোড়ানো কার্যত নিষিদ্ধ। গত বছরের মতো এই বছরই কয়েকটি রাজ্য আগেভাগে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এরমধ্যেই বাজারে আসছে ‘গ্রিন ক্র্যাকার্স’। অনেক রাজ্যই এই ধরণের বাজিকে ছাড়পত্র দিয়েছে। এখন প্রশ্ন হল কী এই ‘গ্রিন ক্র্যাকার্স’ বা চিনবেনই বা কীভাবে?

‘গ্রিন ক্র্যাকার্স’ কী?

এটাও একধরণের আতসবাজি। তবে এতে ছাইয়ের ব্যবহার এবং কাঁচামালের ব্যবহার কমিয়ে ধুলো ও ধোঁয়া দমনকারী উপাদান বেশি ব্যবহার করা হয়। এতে তুলনামূলক সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড, ৩০ থেকে ২০ শতাংশ বস্তুকণা এবং ১০ শতাংশ বায়ু কম নির্গত হয়। শব্দের মাত্রাও কম থাকে। তাই দূষণের মাত্রা অনেকটাই কমে আসে একথা বলাই বাহুল্য। যদিও এই ধরণের বাজির দাম অনেকটাই বেশি।

কোনটা ‘গ্রিন ক্র্যাকার্স’ বুঝবেন কীভাবে?

‘গ্রিন ক্র্যাকার্স’-এর বাক্সের বাইরে সবুজ রঙের সঙ্কেতে ‘গ্রিন’ শব্দটি লেখা থাকে। এছাড়া থাকবে QR কোড, যা NEERI মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে ওই QR কোড স্ক্যান করলেই জানা যাবে সেটি ‘গ্রিন ক্র্যাকার্স’ কিনা। সূত্রের খবর, আমাদের রাজ্যেও ‘গ্রিন ক্রাকার্স’-জ্বালানোর অনুমতি দেওয়া হতে পারে। ফলে নিষিদ্ধ বাজি ব্যবহার না করে এই করোনাকালে সুস্থ ও ভালো থাকতে এবং পৃথিবীকে দূষণমুক্ত রাখতে এই ‘গ্রিন ক্র্যাকার্স’ কিনে দীপাবলি পালন করুন।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ