নাবালিকাদের যৌন হেনস্থায় গ্রেফতার সরকারি আধিকারিক

হোমে আবাসিকদের লাগাতার যৌন নির্যাতনের ওই ঘটনায় মঙ্গলবার ওই সরকারি আধিকারিক আদালতে আত্মসমর্পণ করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি হোমে নাবালিকা আবাসিকদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় সমাজ কল্যাণ দফতরের এক আধিকারিক জড়িত থাকার অভিযোগ উঠেছিল। পুরুলিয়ার জুভেনাইল হোমে আবাসিকদের লাগাতার যৌন নির্যাতনের ওই ঘটনায় মঙ্গলবার ওই সরকারি আধিকারিক আদালতে আত্মসমর্পণ করতে এসে পুলিশের হাতে গ্রেফতার হলেন।

অভিযোগ, পুরুলিয়ার জুভেনাইল হোমে নাবালিকা আবাসিকদের ওপর লাগাতার যৌন নির্যাতনের ঘটনা ঘটত। এই ঘটনায় আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন সমাজ কল্যাণ দফতরের ওই আধিকারিক। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ওই ব্যক্তির জামিন খারিজ করে দেয়। এরপরই মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানান অভিযুক্ত। কিন্তু আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় আবার। বিচারক জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালত চত্বর থেকে।

প্রসঙ্গত ওই সরকারি আধিকারিকের নাম, শিশির মাহাতো। ২০২০ সালের ডিসেম্বর মাসে পুরুলিয়া আনন্দমঠ জুভেনাইল হোমের নাবালিকাদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে। সেই সময় ওই হোমের কয়েকজন আবাসিক লিখিত অভিযোগ দায়ের করেন যৌন হেনস্থার। নির্যাতিতারা পুরুলিয়া জেলা আদালতে অভিযোগ করে। তাঁরা অভিযোগে জানায়, হোমের আবাসিকদের যৌন নির্যাতন করা হত, আর সেই কাজে মদত যোগাত হোম কর্তৃপক্ষ। এই ঘটনার পর সেই সময় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয় গেরুয়া শিবিরের মহিলা সংগঠন। সেই ঘটনার তদন্তে যান পুরুলিয়া জেলা আদালতের এক বিচারক। রিপোর্ট জমা পড়ে তারপর। এরপরই জেলা পুলিশ সুপারকে মামলা করার নির্দেশ দেওয়া হয়। পুরুলিয়া সদর মহিলা থানা ওই হোমের সুপার ও জেলার সমাজ কল্যাণ দফতরের শিশু সুরক্ষা আধিকারিক-সহ দুই অপরিচিত ব্যক্তির নামে এফআইআর করে। এরপর থেকে অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছিল। এর মাঝে মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে বিচারক জামিনের আবেদন মঞ্জুর না করায় পুলিশ তাঁকে গ্রেফতার করে। ২৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানি। প্রসঙ্গত, এই ঘটনায় চলতি বছরের ৭ মে হোমের সুপার সৌমিলি দাস আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে গ্রেফতার হন। তিনি জেল হেফাজতে রয়েছেন আপাতত।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য