মধ্যপ্রদেশে তরুণীর ওপর অ্যাসিড হামলা, দুটি চোখই নষ্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশে তরুণীর ওপর অ্যাসিড হামলা। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আক্রান্তের দুটি চোখ নষ্ট হয়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে প্রথমে পান্না জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রেওয়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তরুণীর বিরুদ্ধে অভিযোগ গ্রামের একটি মেয়ে একটি ছেলের সঙ্গে পালিয়ে যেতে সাহায্য করার।

তরুণী জানিয়েছেন, তাঁকে এবং তার ভাইকে গ্রামের কয়েকজন তুলে নিয়ে যায়। সন্দেহ ভাই-বোন মিলে গ্রামের একটি মেয়েকে একটি ছেলের সঙ্গে পালিয়ে যেতে সাহায্য করেছিল। ভাই- বোনকে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে শুরু হয় গণপ্রহার। তরুণী বাধা দিতে গেলে কয়েকজন তাঁর চোখে অ্যাসিড ঢেলে দেয়। পরে তারা ওই তরুণী ও তার ভাইকে গ্রামে ঢোকার রাস্তার সামনে ফেলে রেখে পালায়।

বৃহস্পতিবার সকালে গ্রামের কয়েকজন দেখে ভাই-বোন আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছে। তরুণী যন্ত্রণায় ছটফট করছে। তারাই দুজনকে জেলা হাসপাতালে ভর্তি করে। পরে তরুণীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রেওয়া মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওই তরুণীর দুটি চোখ নষ্ট হয়ে গিয়েছে। মুখের প্রায় ৭০ শতাংশ জ্বলে গিয়েছে।

পান্নার পুলিশ সুপার ধরমরাজ মীনা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ পুলিশ দু জনকে গ্রেফতার করেছে। বাকিরাও শীঘ্রই ধরা পড়বে। বাকি অপরাধীদের ধরতে পুলিশ সাইবার শাখার সঙ্গে যোগাযোগ করেছে। চেষ্টা চলছে তাদের মোবাইল ফোন ট্র্যাক করার।

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের