প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রকাশ্যে প্রদর্শন, তা গর্বের সঙ্গে তুলে ধরার অভিযোগে শ্রীলেখার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে আনন্দপুর থানায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রকাশ্যে প্রদর্শন, তা গর্বের সঙ্গে তুলে ধরার অভিযোগে শ্রীলেখার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে আনন্দপুর থানায়। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। শুধু এফআইআর করেই ক্ষান্ত থাকেননি তিনি, তাঁর গ্রেফতারেরও দাবি তুলেছেন।

আসলে গত ২৪ জুলাই নিট কেলেঙ্কারি ইস্যুতে ধর্মতলায় ছাত্র মিছিল থেকে একাধিক হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল। পাশাপাশি সাংবাদিক নিগ্রহের মতো ঘটনাও ঘটে। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই বিষয়টি গুরুতর সহকারে দেখছে পুলিশ। শুরু হয় ধরপাকড়। ছাত্র আন্দোলনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শ্রীলেখা মিত্রও। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি পোস্টার প্রদর্শন করেন। সেখানে একাধিক কুরুচিপূর্ণ কথা লেখা ছিল। এমনকী সেগুলো তিনি গর্বের সঙ্গে তুলে ধরেন। তাতেই দেশের প্রধানমন্ত্রীর মর্যাদার ক্ষুণ্ণ করা এবং আন্দোলনের নামে নোংরামির অভিযোগে বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ শ্রীলেখার বিরুদ্ধে আনন্দপুর থানায় সরাসরি অভিযোগ দায়ের করেছেন। তাঁকে গ্রেফতারের দাবি তুলেছেন। শুধু তাই নয়, অভিনেত্রী ‘টুকরে গ্যাং’য়ের সঙ্গে শামিল রয়েছেন বলেও দাবি তুলেছেন কেয়া ঘোষ। বিধাননগর সাইবার থানাতেও অভিনেত্রীর নিতেই অভিযোগ জানিয়েছে বিজেপির নেতা-কর্মীরা। একাধিক থানায় শ্রীলেখার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় গ্রেফতারির দাবি জানানো হয়েছে।

এই ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কেয়া ঘোষ আরও জানিয়েছেন, শুধু একটা থানাতেই নয়, রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে থাকা ‘রাষ্ট্রবাদী’ ও সাধারণ মানুষ শ্রীলেখার এই নোংরাতম কাজের প্রতিবাদে একই ধরনের আইনি অভিযোগ দায়ের করবেন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩ ৩৫২ ধারায় ইচ্ছাকৃত কারও ভাবমূর্তি বা মর্যাদা নষ্ট করার অভিসন্ধি, ৩৫৩ ধারায় প্রকাশ্যে উস্কানিমূলক তথ্য প্রচারের ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৩৫৬ ধারা অনুযায়ি ইচ্ছাকৃত মানহানি করার অভিযোগও উঠেছে। এবার দেখা যাক, আন্দোলনের মঞ্চ থেকে শুরু হওয়া এই পোস্টার বিতর্ক আগামী দিনে আইনি ও রাজনৈতিক ময়দানে কতটা জল গড়ায়! তবে অভিনেত্রী জানিয়েছেন, এই ধরনের পদক্ষেপে তিনি একবারেই আতঙ্কিত নন। 

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই