ফেলে রাখা জমিতে গজিয়ে উঠেছে দোকান-বাড়ি, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন পূর্ণদাস বাউল

ইলামবাজার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পর্যবেক্ষণে যান ইলামবাজার থানার পুলিশ আধিকারিক সহ ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইলামবাজার: তিন ছেলের নামে কেনা জমিতে রাতারাতি গজিয়ে উঠেছে দোকানঘর, বাড়ি। বীরভূমের ইলামবাজারে ফিরে চক্ষু চড়কগাছ পূর্ণদাস বাউলের। তাঁর অভিযোগ, জমানো টাকা দিয়ে কেন জমি জবর-দখল হয়ে গিয়েছে। এই মর্মে ইলামবাজার থানায় লিখিত অভিযোগ জানান তিনি। স্থানীয় প্রশাসন জমি পুনরুদ্ধার করে দিতে না পারলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বলে জানান পূর্ণদাস বাউল।

বর্ষীয়ান বাউলশিল্পী পূর্ণদাস বাউল জানান, কয়েক বছর আগে তিন ছেলের নামে কামারপাড়ায় চাষযোগ্য ৪ বিঘা জমি কিনে ছিলেন। কিন্তু গতমাসে তিনি এসে দেখেন, তাঁর সেই জমির উপরে দোকান হয়ে গিয়েছে। এমনকী ঘর-বাড়িও হয়ে গিয়েছে। জমি ফেরতের দাবি জানিয়ে তখনই তিনি স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। ইলামবাজার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পর্যবেক্ষণে যান ইলামবাজার থানার পুলিশ আধিকারিক সহ ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও অভিযুক্ত সহ পূর্ণদাস বাউল ও তাঁর ছেলের সঙ্গেও কথাবার্তা বলেন। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তাঁরা।

গোটা ঘটনায় মর্মাহত ৪৪ বছর বয়সী পূর্ণদাস বাউল। তিনি বলেন, ‘বহু কষ্টে উপার্জিত টাকায় এই জমি কিনেছিলাম তিন ছেলের নামে। আজ সেই জমি জবর-দখল হয়ে জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে। বাউলদের মানুষ জমি দান করে আশ্রম তৈরির জন্য। অথচ এখানে বাউলদের জমি দখল হয়ে যাচ্ছে।’ জমি পুনরুদ্ধার করতে তিনি লড়াই চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করেছেন। স্থানীয় প্রশাসন ব্যর্থ হলে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যাবেন জমি ফেরত পাওয়ার দাবি নিয়ে।

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভালো’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ দিলীপের মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

ভয়ঙ্কর ঘটনা পাকিস্তানে! বাড়ির মধ্যেই গুলি করে খুন করা হল মহিলা সাংবাদিককে

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়