শীর্ষ ধনী মুকেশ আম্বানি, প্রথমবার ধনকুবেরের তালিকায় শাহরুখ খান, কত টাকার মালিক?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নবমীর দিনেই সুখবর পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথমবারের মতো ঠাঁই পেলেন দেশের ধনকুবেরের তালিকায়। বুধবার (১ অক্টোবর) হুরুনের তরফে প্রকাশিত হয়েছে দেশের শীর্ষ ধনকুবেরদের তালিকা। ১২ হাজার ৪৯০ কোটি টাকা নিয়ে তালিকায় ঠাঁই করে নিয়েছেন শাহরুখ। শীর্ষ ধনীর সিংহাসন ধরে রাখতে সফল হয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির পরিমাণ ৯.৫৫ লক্ষ কোটি টাকা।

হুরুন ধনী তালিকা ২০২৫ অনুযায়ী, দেশে ধনকুবেরদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০। গত ১৩ বছরে ধনকুবেরদের সংখ্যা এক লাফে ছয় গুণ বেড়েছে। দেশের ধনকুবেরদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৬৭ লক্ষ কোটি। যা জিডিপির অর্ধেকের কাছাকাছি। দেশের শীর্ষ ধনীর সিংহাসন ধরে রেখেছেন মুকেশ আম্বানি। ধীরুভাই আম্বানির বড় ছেলের পারিবারিক সম্পদের পরিমাণ ৯.৫৫ লক্ষ কোটি টাকা। দ্বিতীয় স্থানে রয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। তাঁর সম্পত্তির পরিমাণ ৮.১৫ লক্ষ কোটি টাকা। আর ২.৮৪ লক্ষ কোটি টাকার সম্পত্তি নিয়ে তিন নম্বরে রয়েছেন রোশনি নাদার মালহোত্রা। শুধু তাই নয়, দেশের সবচেয়ে ধনশালী মহিলার পাশাপাশি রোশনি ধনকুবেরদের তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা পেরফেলেক্সিটির প্রতিষ্ঠাতা ৩১ বছরের অরবিন্দ শ্রীনিবাস ২১ হাজার ৯৯০ টাকার সম্পত্তি নিয়ে ধনকুবেরদের তালিকায় চার নম্বরে জায়গা করে নিয়েছেন। বলিউডের সঙ্গে জড়িত তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন শাহরুখ খান। দ্বিতীয়স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার জুহি চাওলা। তাঁর সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা। বলিউডের আর এক তারকা হৃত্বিক রোশনের সম্পত্তির পরিমাণ ২ হাজার ১৬০ কোটি টাকা।  

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড