দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার অনার কিলিং উত্তরাখণ্ডে, উচ্চবর্ণে বিয়ে করায় পিটিয়ে খুন দলিত যুবককে

নিজস্ব প্রতিনিধি, আলমোড়া : ফের বিজেপি শাসিত রাজ্যে অনার কিলিং। ‘উচ্চবর্ণের’ এক তরুণীকে বিয়ে করার ‘অপরাধে’ এক দলিত যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল উত্তরাখণ্ডের আলমোড়ায়। ওই তরুণীর দাদা-সহ পরিবারের লোকেরাই এই খুনের জন্য দায়ী বলে অভিযোগ। ঘটনায় বিজেপি শাসিত উত্তরাখণ্ডের পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গো বলয়ে অনার কিলিং বহু পুরনো ব্যাধি। জাতপাতের শিকড় এখনও সেখান থেকে উপড়ে ফেলা সম্ভব হয়নি। এই জাতপাতের কারণেই এক দলিত যুবকের প্রাণ গেল। আলমোড়া জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ভিকিয়াসৈন এলাকায় একটি গাড়ির ভিতর থেকে জগদীশ চন্দ্র নামে ওই দলিত যুবকের দেহ উদ্ধার করা হয়। তাঁর দেহে অন্তত ২৫টি ভোঁতা অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রড জাতীয় কোনও অস্ত্র দিয়ে পিটিয়ে খুন করা হয় জগদীশকে ৩৯ বছরের জগদীশ সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে তিনি কোন দলের সদস্য ছিলেন, তা জানানো হয়নি।

আলমোড়ার সল্টের মহকুমাশাসক নিশা রানি শনিবার বলেন, ‘‘জগদীশের স্ত্রীয়ের মা, সৎ বাবা এবং সৎ ভাই বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শিলাপানি সেতুর অদূরে তাঁকে (জগদীশ) অপহরণ করেন বলে অভিযোগ করেন। পুলিশ অভিযোগ পেয়ে গাড়িতে তল্লাশি চালিয়ে জগদীশের দেহ উদ্ধার করে। অভিযুক্ত তিন জনকেও গ্রেফতার করা হয়।’’ এই খুনের ঘটনায় গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ