বাদ সুনাক ঘনিষ্ঠরা, অর্থ ও বিদেশ দফতরের ভার দুই কৃষ্ণাঙ্গকে সঁপলেন ট্রাস

ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে নজিরবিহীন ক্যাবিনেট গঠন করলেন লিজ ট্রাস । দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রকে কৃষ্ণাঙ্গ নেতাদের বেছে নিলেন তিনি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয় মহিলা হিসাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে নজিরবিহীন ক্যাবিনেট গঠন করলেন লিজ ট্রাস । ব্রিটেনের ইতিহাসে প্রথমবার অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর মতো দু’টি গুরুত্বপূর্ণ মন্ত্রকে কৃষ্ণাঙ্গ নেতাদের বেছে নিলেন তিনি। পাশাপাশি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি দপ্তরের ক্ষমতা প্রথমবার কোনও ব্রিটিশ পুরুষের হাতে থাকবে না। 

মঙ্গলবার নতুন মন্ত্রিসভার ঘোষণা করেন ট্রাস। স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্র্যাভেরম্যানকে। উপপ্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন ট্রাসের বহুদিনের বন্ধু টেরেসে কোফে। ইতিহাস গড়েছেন কোয়াসি কোয়ারতেং। ঘানার বংশোদ্ভূত, প্রথম কৃষ্ণাঙ্গ হিসাবে ব্রিটেনের অর্থমন্ত্রী হয়েছেন তিনি। প্রসঙ্গত, এর আগে ব্রিটেনের অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক । অন্যদিকে, প্রথম কৃষ্ণাঙ্গ হিসাবে ব্রিটেনের বিদেশমন্ত্রী হলেন জেমস ক্লেভারলি। তাঁর মা সিয়েরা লিওনের বাসিন্দা। জন্ম পরিচয় ঘিরে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে ক্লেভারলিকে। এদিকে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে হারের পর ঋষি সুনাকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে মন্ত্রিসভায় ঋষি থাকবেন না, আগেই সেরকম ইঙ্গিত দিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ক্যাবিনেটে থাকতে গেলে উপরমহলের কথা শুনতে বাধ্য করা হয়। সেরকম পরিস্থিতিতে তিনি আর পড়তে চান না। আরও শোনা গিয়েছিল, সম্ভবত স্বাস্থ্য মন্ত্রকের জন্য ঋষিকে ভাবছেন ট্রাস। কিন্তু সেই দায়িত্ব নিতে ঋষি রাজি নন বলেই জানা গিয়েছিল।

তবে নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি সুনাক ঘনিষ্ঠ সাংসদদের কেউই। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত প্রীতি পটেল আগাম ইস্তফা দিয়েছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে, ট্রাসের জয়ের পরেই প্রীতি আন্দাজ করতে পেরেছিলেন, তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। সেই কারণেই নিজে থেকে ইস্তফা দিয়ে দেন তিনি। অন্যদিকে, নির্বাচনের সময় ঋষির হয়ে প্রচার করেছিলেন ডমিনিক রাব, গ্রান্ট শ্যাপস, স্টিভ বার্কলে, জর্জ ইউস্টিস। তাঁদের চারজনকেই ক্যাবিনেট থেকে সরিয়ে দিয়েছেন ট্রাস। তবে সরকারকে সাহায্য করার বার্তা দিয়েছেন ঋষি।

বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ইরানের

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশ গ্রামের কলিতা মাজির

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

প্রয়াত নন্দলাল বসুর নাতি

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২