চার অর্থ বর্ষে রাজ্যের দেনা কমেছে ৩ শতাংশ! আবারও ভারত সেরা বাংলা

জনসংখ্যা বাড়ার জন্য বিভিন্ন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বেড়েছে ঋণের পরিমাণ। কেন্দ্রকে কটাক্ষ করে বলা হয়েছে, বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষা, কন্যাশ্রী, কৃষিকাজ থেকে ১০০ দিনের কাজের নিরিখে বারবার ভারত সেরা হয়েছে বাংলা। এবার ঋণের বোঝা কমিয়ে ফের ভারত সেরার মুকুট জয় করল রাজ্য। নয়া দিল্লির ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্স অ্যাণ্ড পলিসি’ রিপোর্টে বলা হয়েছে, ২০১৫ থেকে ২০১৯ অর্থবর্ষে ঋণের বোঝা কমিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ। দেশের অন্যান্য রাজ্যকে পেছনে ফেলে এগিয়ে বাংলা।

আরও বলা হয়েছে, পরবর্তীকালে ঋণের পরিমাণ বাড়লেও সেই পরিমাণ ২০১৫- ১৬ অর্থবর্ষের চেয়ে কম। তবে উল্লেখ করা হয়েছে, আগের ঋণের বোঝা এতটাই বেশি যে ১০ টাকা আয় করলেও তার মধ্যে ২ টাকা দিতে হচ্ছে আগের ঋণের সুদ মেটাতে। উল্লেখ্য, ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্স অ্যাণ্ড পলিসি’ একটি গবেষণা সংস্থা। এই সংস্থার কাজ সরকারের অর্থনীতি, বিভিন্ন প্রকল্প ও প্রকল্পে বরাদ্দ, কর নিয়ে গবেষণা করা।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, জনসংখ্যা বেড়েছে। তাই বিভিন্ন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বেড়েছে রাজ্যের নেওয়া ঋণের পরিমাণ। সেই সঙ্গে বিজেপি শাসিত কেন্দ্রকে কটাক্ষ করে বলা হয়েছে, বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না। বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে। তাই রাজ্য বাধ্য হচ্ছে ঋণ নিতে।

১৮ টি রাজ্যের চলতি বছরের বাজেট খতিয়ে দেখে স্বশাসিত এই সংস্থার রিপোর্ট বলছে, গত ২০১৫- ১৬ অর্থবর্ষ থেকে চার অর্থবর্ষে যে ৫ টি রাজ্য জিডিপির তুলনায় ঋণের বোঝা কমিয়েছে তাদের মধ্যে সর্বাগ্রে বাংলা। বাংলায় ঋণের ভার ছিল ৩৩.৮৭ শতাংশ। তা প্রায় ৩ শতাংশ কমে হয়েছে ৩০.৮৮ শতাংশ।

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার