ফেসবুকের তৎপরতায় এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা রুখে দিল পুলিশ

জানানো হয় যে, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন এক নিট পরীক্ষার্থী৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে রক্ষা করে পুলিশ ৷

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ : চুক্তির সুফল মিলল। ফেসবুকের তৎপরতায় প্রাণ বাঁচল এক নিট পরীক্ষার্থীর৷ উত্তরপ্রদেশের লখনউয়ের ঘটনা৷ লখনউয়ের ডিজিপি হেডকোয়ার্টারের সোশ্যাল মিডিয়া সেন্টারে এসওএস পাঠিয়েছিল ফেসবুক৷ জানানো হয় যে, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করছেন এক নিট পরীক্ষার্থী৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে রক্ষা করে পুলিশ ৷

উত্তরপ্রদেশ পুলিশ ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে একটি চুক্তি হয়েছে৷ আত্মহত্যার মতো ঘটনা রুখতে রিয়াল-টাইম অ্যালার্ট সিস্টেম চালু করা হয়েছে যোগী-রাজ্যে৷ তার সুফল মিলল এ দিনের ঘটনায়৷ সেই চুক্তিতে বলা আছে, কোনও ব্যক্তি আত্মহত্যার ইচ্ছেপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করলে, সংশ্লিষ্ট সাইট অবিলম্বে পুলিশ কন্ট্রোল রুমকে সতর্ক করবে ৷ আর খবর পাওয়া মাত্রই ব্যক্তিকে সাহায্যের জন্য ছুটে যাবে পুলিশ৷ অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, আইনশৃঙ্খলা, প্রশান্ত কুমার জানিয়েছেন, খবরটি সেই মুহূর্তেই লখনউ পুলিশ কমিশনারেটে পাঠানো হয় এবং তারা অবিলম্বে ব্যবস্থা নেয় ৷ তিনি বলেন, “আমরা সব পুলিশ কর্মীদের বলেছি যে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে জড়িত আত্মহত্যার চেষ্টার ঘটনাগুলিতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে এবং যে মেসেজটি করেছে তাঁকে বাঁচাতে হবে ৷ এ ব্যাপারে ফেসবুক আমাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে যাতে আমরা অবিলম্বে ব্যবস্থা নিতে পারি ৷” 29 বছরের এক যুবক তাঁর প্রাণ শেষ করে দিচ্ছে বলে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ তাঁর বাড়িতে পৌঁছয় বলে জানিয়েছেন অ্যাডিশনাল সিপি চিরঞ্জীবনাথ সিনহা ৷

তিনি জানান, ওই যুবক মেনে নিয়েছেন যে, এটা তাঁর ভুল ছিল ৷ তিনি আর কখনও এমন ভুল করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ৷ নিটে অসফল হওয়ার পর থেকে মানসিক চাপ নিতে পারছিলেন না বলেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন ৷ ওই যুবককে কাউন্সেলিং করানো হয়েছে ৷ আমরা তাঁকে পুলিশের মোবাইল নম্বর দিয়েছি এবং যখনই তিনি কোনও সমস্যায় পড়বেন, তাঁকে ফোন করতে বলেছি ৷ যখনই কেউ আত্মহত্যার চেষ্টা করে, তখন ফেসবুক পুলিশকে এ ভাবেই সতর্ক করে বলে জানিয়েছেন শীর্ষ আর এক পুলিশকর্তা ৷ এর আগেও এ ভাবে অনেককে বাঁচানো সম্ভব হয়েছে ৷ সম্প্রতি প্রয়াগরাজেও এ ভাবেই ফেসবুকের থেকে সতর্কবার্তা পেয়ে এক ব্যক্তিকে বাঁচিয়েছিল পুলিশ ৷

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি