পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় অন্যতম অভিযুক্ত হাফিজ সইদ। গত সপ্তাহে অতিরিক্ত চার্জশিট নিম্ন আদালতে জমা দিয়ে তেমনটাই জানিয়েছিল এনআইএ। সেই চার্জশিটের উপর ভিত্তি করেই এবার বড় পদক্ষেপ নিল জম্মুর একটি নিম্ন আদালত। লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি করেছে আদালত। এনআইএ-র আবেদন ও চার্জশিটের উপর ভিত্তি করেই এই নির্দেশ দিয়েছে জম্মুর নিম্ন আদালত।

আরও পডুন: হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

গত ৬ জুলাই জম্মুর এনআইএ আদালতে (নিম্ন আদালত) পহেলগাঁও হামলা নিয়ে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতেই হাফিজ সইদের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিয়েছিলেন এনআইএ-র আধিকারিকরা। জম্মু ও কাশ্মীরে গতবছরের এপ্রিলে মাসে পহেলগাঁও-তে হামলা চালিয়েছিল পাক জঙ্গিরা। সেই হামলার পিছনে ছিলেন হাফিজ সইদ। এনআইএ-দাবি করে, পাক অধিকৃত কাশ্মীরে বসেই গোটা হামলার ঘটনা সাজিয়েছিলেন লস্কর প্রধান হাফিজ সইদ। বিশেষ করে হামলার পরিকল্পনা ও তদারকিতে সইদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পহেলগাঁওতে ঘটনাস্থল থেকে নানা নমুনা পরীক্ষা করে হামলার পিছনে সইদের যোগের প্রমাণ পান তদন্তকারীরা।

২৬/১১-এর মুম্বইয়ে জঙ্গি হামলার মূল চক্রী ছিলেন হাফিজ সইদ। সেই মামলাতেও তাঁর বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল এনআইএ। সেই মামলায় হাফিজ সইদকে না পেলেও তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া চালানোর পথ প্রশস্ত হয়েছিল। পহেলগাঁও হামলায় আদালতকে এনআইএ জানিয়েছে যে, লস্কর প্রধানকে আদালতে হাজির করা সম্ভব নয় কারণ পাকিস্তান তাকে সুরক্ষা দিচ্ছে। তাই হাফিজের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় আদালতের কাছে সেই অনুরোধ জানিয়েছে এনআইএ।

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ