বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষাকাল মানেই একদিকে মনোরম আবহাওয়া, অন্যদিকে নানা ধরনের সংক্রমণের আশঙ্কা। এই সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক দ্রুত বংশবিস্তার করে। পাশাপাশি  জলবাহিত রোগের ঝুঁকিও বেড়ে যায়। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী রাখা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাসই এই সময়ে সুস্থ থাকার অন্যতম প্রধান উপায়। বর্ষার দিনে প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিকর স্যালাড যোগ করলে শরীর প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্ট পায়। বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ ফল ও সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। লেবু, কমলালেবু, পেয়ারা, টমেটো, শসা, ক্যাপসিকাম বা ধনেপাতা দিয়ে তৈরি স্যালাড শরীরকে সতেজ রাখে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। 

১. মিষ্টি আলু, ব্রকলি ও ছোলার  স্যালাড

ওভেনে বা প্যানে হালকা সেঁকে নেওয়া মিষ্টি আলু, সেদ্ধ ব্রকলি ও মুচমুচে ভাজা ছোলার সঙ্গে লেবুর রস এবং তিলবাটা মিশিয়ে তৈরি করুন এই স্যালাড। এতে রয়েছে ভিটামিন সি, ফাইবার ও প্রোটিনের দারুণ সমন্বয়।

২. স্প্রাউটস ও ভুট্টার চাট স্যালাড

অঙ্কুরিত বুট বা মুগ ডাল, সেদ্ধ মিষ্টি ভুট্টা, বেদানার দানা, ধনেপাতা, চাট মসলা ও লেবুর রস দিয়ে সহজেই তৈরি করা যায় এই স্যালাড। এটি শক্তি জোগানোর পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতেও সহায়ক।

৩. বিটরুট ও কমলার স্যালাড

হালকা ভাপে সেদ্ধ বিটরুট, কমলালেবুর কোয়া এবং ভাজা কাঠবাদাম একসঙ্গে মিশিয়ে অলিভ অয়েল ও অল্প মধুর ড্রেসিং ব্যবহার করুন। কমলালেবুর ভিটামিন সি বিটরুটের আয়রন শোষণে সাহায্য করে।

৪. শসা ও চিনাবাদামের স্যালাড

কুচি করা শসা, ভাজা চিনাবাদাম, কোরানো নারকেল, ধনেপাতা ও লেবুর রস দিয়ে তৈরি এই স্যালাড হালকা, সুস্বাদু এবং সহজপাচ্য। এতে জিংক ও ভিটামিন সি-ও পাওয়া যায়।

৫. মাশরুম ও ক্যাপসিকামের স্যালাড

বাটন মাশরুম, লাল ও হলুদ ক্যাপসিকাম সামান্য অলিভ অয়েলে গোলমরিচ দিয়ে হালকা ভেজে দইয়ের  সঙ্গে পরিবেশন করুন। বর্ষার ঠান্ডা আবহাওয়ায় এটি হতে পারে আদর্শ স্বাস্থ্যকর খাবার।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে