পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এ বার ইডির নজরে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মদন মিত্রের স্ত্রী এবং দুই পুত্রকে আগামী সপ্তাহে তলব করা হয়েছে। নির্দিষ্ট কিছু আর্থিক লেনদেনের তদন্তে তাঁদের নাম উঠে আসায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর তদন্তে বেশ কয়েকটি আর্থিক নথি ও লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্র ধরেই মদন মিত্রের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে মদন মিত্র বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে, চলতি বছরের জুন মাসে মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। কলকাতা ও শহরতলির মোট সাতটি জায়গায় অভিযান চালানো হয়। ভবানীপুর ও কালীঘাটে তাঁর বাড়ির পাশাপাশি দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটাতেও তল্লাশি চালান তদন্তকারীরা। শুধু ইডিই নয়, গত বছরের অক্টোবরে একই মামলার তদন্তে মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে সেই অভিযান। তদন্তে একাধিক নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছিল বলে তদন্তকারী সংস্থা জানিয়েছিল। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। তাঁর এবং পুত্র সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভায় বেআইনিভাবে প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম সুপারিশ করা হয়েছিল। সেই নিয়োগের সঙ্গে আর্থিক অনিয়মের যোগ রয়েছে বলেও দাবি তদন্তকারীদের।

আরও পড়ুনঃশিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

ইডির দাবি, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, পুরনিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা। সেই মামলার তদন্তেই এ বার মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি