Tripura: ত্রিপুরা থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী বিপ্লব দেব

আগামী লোকসভা নির্বাচনে তাঁর কাঁধে হরিয়ানার দায়িত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ত্রিপুরা থেকে রাজ্যসভার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিপ্লব দেব। শুক্রবার দলের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। মানিক সাহা রাজ্যসভার পদ থেকে সরে দাঁড়ানোয় নির্বাচন জরুরী হয়ে পড়েছে। বিপ্লব দেবকে রাজ্যসভায় প্রার্থী করার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে তাঁর কাঁধে হরিয়ানার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিপ্লব দেব। নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর টুইট – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অসংখ্যা ধন্যবাদ যে তারা আমাকে ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রার্থী করেছেন। রাজ্য তথা রাজ্যবাসীর সার্বিক কল্যাণের স্বার্থে আমি আমার দায়িত্ব পালন করে যাব।

বিপ্লব দেবকে ত্রিপুরা থেকে রাজ্যসভার প্রার্থী করার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপে শীর্ষ নেতৃত্ব ১৫টি রাজ্যের জন্য পর্যবেক্ষক নিয়োগ করেছেন। তাঁর মধ্যে অন্যতম বিপ্লব দেব, যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে হরিয়ানার। পশ্চিবঙ্গের দায়িত্বে বিহারের প্রাক্তন মন্ত্রী মঙ্গল পাণ্ডে। কাজ করবেন সুনীল বনসলের নেতৃত্বে। সুনীল বনসল তেলেঙ্গানার দায়িত্বেও রয়েছেন। অন্যদিকে, ত্রিপুরার দায়িত্ব দেওয়া হয়েছে মহেশ শর্মাকে। অন্যদিকে, দলের মুখপাত্র সম্বিত পাত্রকে দায়িত্ব দেওয়া হয়েছেন উত্তর-পূর্বের রাজ্যগুলির।     

মোদির বিশেষ আস্থাভাজন বলে পরিচিত ওম মাথুরকে ইতোমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে স্থান দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ছত্তিশগড়েরও দায়িত্ব দেওয়া হয়েছে। পরের বছরেই সেখানে নির্বাচন। দল আশা করছে, ছত্তিশগড়ে এবার পদ্ম ফুটবেই ফুটবে।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি