গায়ে ৪১ হাজার টাকার টি-শার্ট চাপিয়ে ভারত জোড়ো: রাহুলকে পদ্মকাঁটার খোঁচা

মোদির এক লাখি পোশাক নিয়ে পাল্টা কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকারকে রাহুলের সুট-বুট কা সরকারের এবার পাল্টা দিল বিজেপি। দলের তরফ থেকে টুইট করে রাহুলকে খোঁচা দিতে গিয়ে বলা হয়েছে -৪১ হাজার টাকা দামের টি শার্ট চাপিয়ে ভারতকে জুড়তে মাঠে নেমেছেন যুব কংগ্রেস নেতা। এত দামি টি-শার্ট পরে কী আর দেশকে জোড়া যায়।

পাল্টা দিতে দেরি করেনি কংগ্রেস শিবির। দলের তরফ থেকে বলা হয়েছে, রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা দেখে বিজেপি ভয় পেয়ে গিয়েছে। ভয় পাওয়ার কারণও রয়েছে। দেশ নানা সমস্যায় জর্জরিত। দেশে ক্রমেই বাড়ছে বেকারের সংখ্যা। মুদ্রাস্ফীতি বেলাগাম। দেশের অন্নদাতারা একাধিক সমস্যার সম্মুখীন। প্রধানমন্ত্রী মোদি বা তাঁর সরকার এই সব দিকে বিন্দুমাত্র নজর দিতে নারাজ। আর পোশাকের কথাই যদি ধরা হয়, তাহলে তো প্রধানমন্ত্রী মোদি পরে ১০ লক্ষ টাকা দামের সুট। আর যে চশমা তিনি ব্যবহার করেন, তার দাম ১.৫ লক্ষ টাকা। রাহুলের টি-শার্ট নিয়ে যখন কথাই উঠল, তাহলে মোদির পোশাক নিয়ে চর্চা করতে বিজেপির আপত্তি নেই তো। কংগ্রেস যুবনেতার শার্টের বিষয়ে কথা বলে, প্রধানমন্ত্রী মোদি ও তার সরকারের উচিত জ্বলন্ত সমস্যা সমাধানের।   

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে রাহুল গান্ধি মেঘালয়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের সময় একটি দামি কালো জ্যাকেট পরেছিলেন। তা নিয়েও বিজেপির তরফ থেকে খোঁচা দেওয়া হয়। রাজনৈতিকমহলের একাংশের মতে, রাহুলর ভারতজোড়ো যাত্রায় কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছে বিজেপি।

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

থানায় আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজি

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…