বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার অর্থনীতির অনেকেটাই নির্ভর করে পর্যটন শিল্পের উপর। দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন প্রাকৃতিক সৌন্দর্যের টানে। অর্থনৈতিক সংকটের ধাক্কা কাটিয়ে উঠতে সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন খাতকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে শ্রীলঙ্কা সরকার। বিদেশি পর্যটক আকর্ষণে বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা, ভিসা ফি মুকুব এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার অংশ হিসেবে ৪০ দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মুকুব করার কথা ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার।  দক্ষিণ এশিয়ার ভারত, নেপাল ও পাকিস্তান এই সুবিধা পেলেও বাংলাদেশের নাগরিকরা এই নিয়মের বাইরে রয়েছেন।

ভারত মহাসাগরের বুকে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি তার মনোরম সমুদ্রতট, সবুজ পাহাড়, চা বাগান,   অভয়ারণ্য এবং প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। বিশেষ করে কলম্বো, ক্যান্ডি, নুয়ারা এলিয়া, সিগিরিয়া এবং গলের মতো পর্যটন কেন্দ্রগুলো বিদেশি ভ্রমণকারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্যটক টানতে গত ২৫ মে থেকে শ্রীলঙ্কা সরকার ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) ইস্যুর ক্ষেত্রে ভিসা ফি না নেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছে। নতুন এই নীতির ফলে তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা কোনও ভিসা ফি ছাড়াই এক মাস পর্যন্ত শ্রীলঙ্কায় ভ্রমণ করতে পারবেন। শ্রীলঙ্কা সরকারের প্রকাশিত তালিকা অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, নেপাল ও পাকিস্তানের নাগরিকরা এই সুবিধা পাবেন। অন্যদিকে বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানের নাগরিকদের আগের মতোই নির্ধারিত ভিসা ফি পরিশোধ করতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চালু করেছিল শ্রীলঙ্কা। সেই সময় চিন, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও জাপানের নাগরিকরা এই সুবিধা পেতেন। পরবর্তীতে আরও বেশি পর্যটক আকর্ষণের লক্ষ্যে কর্মসূচিটির পরিধি বাড়িয়ে ৪০টি দেশে সম্প্রসারণ করা হয়েছে।

শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে আরও ঘোষণা করা হয়েছে যে, দ্বিপক্ষীয় চুক্তির কারণে মালদ্বীপের নাগরিকদের জন্য আগে থেকেই ভিসা ফি মওকুফ ছিল। তাই নতুন সিদ্ধান্তে তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৩০ দিনের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার ক্ষেত্রে সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য ভিসা ফি ২০ মার্কিন ডলার এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ৫০ মার্কিন ডলার নির্ধারিত রয়েছে। তবে নতুন সুবিধার আওতায় থাকা দেশের নাগরিকদের এই ফি দিতে হবে না। ভিসা ফি মুকুব সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, জাপান, মালয়েশিয়া, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি ব্রিটেন ও আমেরিকা সহ মোট ৪০টি দেশ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই সমস্ত দেশের কূটনৈতিক আধিকারিক, সরকারি কর্মকর্তা, চাকরি কিংবা সাধারণ পাসপোর্ট থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ভিসা ফি মুকুব নিয়ম প্রযোজ্য হবে।  

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘বিনিয়োগের ফাঁদ’, IT কর্মীর প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?