বিজেপির নবান্ন অভিযানে জখম পুলিশ আধিকারিককে দেখতে এসএসকেএমে যাবেন অভিষেক

বুধবার বিকালে হাসপাতালে জখম অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্ন অভিযানে মঙ্গলবার মহাত্মা গান্ধী রোডের কাছে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। জখম অ্যাসিস্ট্যান্ট কমিশনার বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্রের খবর, বুধবার বিকালে হাসপাতালে দেবজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে যাবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

উল্লেখ্য মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিত্‍ চট্টোপাধ্যায়কে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অভিযোগ, মহাত্মা গাঁধী রোডের কাছে মঙ্গলবার দুপুরে তাঁকে একা পেয়ে মারধর করেন গেরুয়া শিবিরের কর্মীরা। আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় বড়বাজার থানায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সিসি ফুটেজ দেখে অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে তদন্তকারীরা। ধৃতরা হলেন যথাক্রমে, বেলেঘাটার বাসিন্দা রবিকান্ত সিংহ, ৩৫ বছর বয়স তাঁর। নিউ মার্কেট থানা এলাকার বাসিন্দা ২২ বছর বয়সী অনুপ সিংহ এবং এন্টালি থানা এলাকার বাসিন্দা ২২ বছরের সাহিল রায়। ধৃতদের বুধবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।

অন্যদিকে এমজি রোডে পুলিশের গাড়ি ভাঙচুর করে তাতে আগুন লাগানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। গাড়িতে তেল ঢেলে আগুন লাগাতে দেখা যায়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ধৃত ব্যক্তির নাম অভিজিৎ রায়। ৪১ বছর বয়স তাঁর। তিনি বাগুইআটি থানা এলাকার বাসিন্দা। প্রসঙ্গত, মঙ্গলবার নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের তাণ্ডবের নিন্দা করে টুইট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশ থেকে বিজেপিকে সরানোর ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়