বাঘে নিয়ে গিয়েছে স্বামীকে, নোনাজল ঠেলে দু’হাতে সংসার টানছেন মিনতি

সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে গিয়েছেন স্বামী। রোজগারের সেই একই পথকে আবার বেঁচে থাকার পথ হিসাবে বেছে নিয়েছেন মিনতি হালদার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছরখানেক আগে স্বামীকে নিয়ে গিয়েছে বাঘে। সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। স্বামীর মৃত্যুর পর তিন সন্তানকে অন্ন জোগাতে নিজের কাঁধে সংসার তুলে নিয়েছেন মিনতি হালদার। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলীর দেউল বাড়ি গ্রামের বাসিন্দা মিনতির বয়স ৫০ বছর ছুঁই ছুঁই। তারপরেও কাঁকড়া ধরে, মাছ ধরে হাল টেনে চলেছেন সংসারের। বাতাসে পুজোর গন্ধ। থেমে নেই মিনতির জীবন সংগ্রাম। দুর্গা পুজোর আবহে কেমন আছেন মিনতি? তাই নিয়ে এই প্রতিবেদন।

সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে গিয়েছেন স্বামী। রোজগারের সেই একই পথকে আবার বেঁচে থাকার পথ হিসাবে বেছে নিয়েছেন মিনতি হালদার। কারণ নোনাজলে মাছ কাঁকড়া ধরা ছাড়া রোজগারের বিকল্প ব্যবস্থা আর নেই প্রত্যন্ত এলাকায়। কাঁকড়া ধরা ছাড়াও কখনও পরিচারিকার কাজ করেন মিনতি। এক ছেলে ও দুই মেয়ে রয়েছে তাঁর। সংসারের তিন প্রাণীর পেটের ভাত জোগাতে হাড় ভাঙা পরিশ্রম করে চলেছেন মিনতি। বছর খানেক আগে স্বামী স্বপন হালদার সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে আর ফেরেনি। তারপর থেকে সংসারের হাল ধরেন দাঁতে দাঁত চেপে। পুজোর আগে ভারাক্রান্ত মিনতির মন। যা রোজগার হয় তাতে ভাত জোগাতে খরচ হয়ে যায়, তাই সন্তানদের জন্য নতুন জামা কিনে দেওয়া হবে না মিনতির। তাঁর আক্ষেপ, পুজাতে সবাই নতুন জামা পরে, খাবার খায়, আমি আমার সন্তানদের কোনও দিন নতুন জামা কিনে বা খাবার কিনে দিতে পারি না।

কীভাবে চালিয়ে যাচ্ছেন এই কঠিন জীবন সংগ্রাম? তিনি জানান, স্বামীর মৃত্যুর পর এখন আর ভয় করে না গভীর জঙ্গলে যেতে। কাজের জন্য হন্যে হয়ে ঘুরেছেন, কিন্তু মেলেনি কিছু। তিনি আরও জানান, এলাকায় অন্য কোন কাজ নেই। রুজির টানে তাই বাধ্য হয়ে জঙ্গলে যেতে হয়। তবে সরকার থকে বাড়ি পেয়েছেন মিনতি। পাচ্ছেন রেশনের চাল৷ এতে অসুবিধা কিছুটা দূর হয়েছে বলে জানালেন তিনি।

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

কলকাতা-মুম্বইগামী বিমানকে হাইজ্যাকের হুমকি! আতঙ্কে যাত্রীরা

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক

গরম ভাতে জমবে দারুণ, বানিয়ে নিন পমফ্রেট সর্ষে ঝাল