পুজোর ভিড়ে হারালেও নিশ্চিন্তে থাকুন, আজ থেকে চালু হচ্ছে পুলিশের হেল্পলাইন

হেল্পলাইন নম্বর ৯১৬৩৭৩৭৩৭৩। কেউ হারিয়ে গেলে তাঁর পরিজনকে একটা মাত্র কল করতে হবে কলকাতা পুলিশের হেল্প লাইন (HELP LINE) নম্বরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর (DURGA PUJA) ভিড়ে প্রিয়জন হারিয়ে গেছেন? বা আপনি? রাস্তা চিনতে পারছেন না? খুঁজে পাচ্ছেন না পরিজনদের? এত ভিড় যে পুজো মণ্ডপের কাছে গিয়ে ভলেন্টিয়রদের দিয়ে ঘোষণাও করাতে পারছেন না? নিশ্চিন্তে থাকুন। আপনার সাহায্যে এগিয়ে এসেছে কলকাতা পুলিশ (KOLKATA POLICE)।

কেউ হারিয়ে গেলে তাঁর পরিজনকে একটা মাত্র কল করতে হবে কলকাতা পুলিশের হেল্প লাইন (HELP LINE) নম্বরে। নিমেষেই আপনার মুশকিল আসান হবে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, এই হেল্পলাইন নম্বর চালু হচ্ছে আজ থেকেই। আর এই পরিষেবা পাওয়া যাবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। বিকেল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত দেওয়া হবে এই বিশেষ পরিষেবা। কারণ বেশি ভিড় হয় সন্ধ্যা থেকে রাতেই।  

হেল্পলাইন নম্বর ৯১৬৩৭৩৭৩৭৩। কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আপনার কাছের জন হারিয়ে গেলে বা  আপনাকে আপনার পরিজনদের কাছে আনার বা পরিজনদের আপনার কাছে নিয়ে আসার অথবা আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সাহায্য করবেন পুলিশ আধিকারিক ও কর্মীরা। এমনকি কিছু হলে আপনাকে উদ্ধারও করবে কলকাতা পুলিশ।

‘আমার উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী