পুজোর মাঝে ঝুলন্ত দেহ উদ্ধার কৃষকের

মঙ্গলবার নবমীর দিনে ওই কৃষকের বাড়ির কাছের বাঁশ বাগান থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাতাসে উৎসবের আমেজ। পুজোর আনন্দে মেতে রয়েছেন রাজ্যের সিংহভাগ মানুষ। সেই আবহে ঝুলন্ত দেহ উদ্ধার হল এক কৃষকের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। মঙ্গলবার নবমীর দিনে ওই কৃষকের বাড়ির কাছের বাঁশ বাগান থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কৃষকের নাম আনন্দ বিশ্বাস। ৬৭ বছর বয়স তাঁর। ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি গ্রামের বাসিন্দা ছিলেন আনন্দ। আনন্দের কৃষি ঋণ নিয়েছিলেন। কিন্তু ঋণ নিলেও তা মেটাতে পারছিলেন না অর্থনৈতিক অনটনের জেরে। আর এঋণ মেটাতে না পেরে মানসিক অবসাদে ভুগতেন সবসময়। পরিবারের দাবি, ঋণ না মেটাতে পারায় আত্মঘাতী হয়েছেন আনন্দ।

মৃত আনন্দ বিশ্বাসের পরিবার সূত্রে জানা গিয়েছে, আনন্দ বিশ্বাসের ৫ থেকে ৬ বিঘা চাষের জমি ছিল। সেই জমিতে চাষ করার খরচ জোগানোর জপ্ন্য ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু চাষে লাভ না হওয়ায় সেই ঋণের টাকা মেটাতে পারছিলেন না। এদিকে তার জেরে দিন দিন মানসিক অবসাদ তাঁকে গ্রাস করেছিল। তার মাঝে মঙ্গলবার আচমকা তিনি নিখোঁজ হয়ে যান। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করা শুরু করেন। অবশেষে বাড়ির কাছেই এক বাঁশ বাগানে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তড়িঘড়ি দেহ উদ্ধার করেন তাঁরা। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ধূপগুড়ি হাসপাতালে পাঠায়। কেন ওই কৃষক আত্মহত্যা করলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুজোর উৎসবের মাঝে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত কৃষকের পরিবারে।

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

তারাতলা দুর্ঘটনায় প্রাণ গেল ভাটপাড়ার শ্রমিকের, শোকের ছায়া এলাকায়

শুরুতেই চমক, সেরা পাঁচে ‘কুমকুম’, ‘পরশুরাম’-এর মুখে ছ্যাকা দিয়ে TRP-র শীর্ষে কে?

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক