কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: জমি দুর্নীতি মামলায় বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। কলকাতা হাইকোর্টে ছুটে গিয়েও কোনও লাভ হল না তাঁর। সুমিতের আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। যার ফলে চাপ বাড়ল সুমিতের। জমি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তাঁর। মেদিনীপুর আদালত সেই মামলাতে ইতিমধ্যেই অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করেছে। সেই সবকিছুর হাত থেকে বাঁচতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। আগাম জামিনের আর্জি জানিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে। যদিও সুমিতের আর্জিতে সাড়া দিল না আদালত। আজ, বৃহস্পতিবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট সুমিতকে প্রশ্ন করে, ‘এটা মাত্র একটা ঘটনা নয়। ৩০০টি প্লট। একাধিক ব্যক্তি জড়িয়ে আছেন। একজনের কাছ থেকে ১০ লক্ষ টাকা নেওয়া হয়েছে। মামলা দেখে তো মনে হচ্ছে না আপনাকে ফাঁসানো হচ্ছে। জালিয়াতির পরে আপনার কাছে টাকা গিয়েছে। সাক্ষী এবং অন্য অভিযুক্তরাও তা-ই বলছেন। একটি দুষ্কৃতীচক্রকে মদত দেওয়ার অভিযোগও রয়েছে আপনার বিরুদ্ধে। এমনকী, জাল দলিল এবং জাল নথি উদ্ধার হয়েছে বলে অভিযোগ। সেই অভিযোগের তদন্তে হেফাজতে নেওয়ার প্রয়োজন হতে পারে।’

আরও পডুন: মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

বিচারপতি জয় সেনগুপ্ত অভিষেকের আপ্তসহায়ককে আরও বলেন, ‘ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জমা দিন, সব খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব। আগামী সোমবার হলফনামা আকারে যাবতীয় তথ্য জমা দিতে হবে।’ মামলার পরবর্তী শুনানির দিন আগামী সোমবার ধার্য করেছে আদালত। জমি দুর্নীতি মামলায় একটি অভিযোগের ভিত্তিতে মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে কিছুদিন আগে গ্রেফতার করে শালবনি থানার পুলিশ। সুজয়ের সূত্র ধরেই অভিষেকের আপ্তসহায়ক সুমিতের সন্ধান পান তদন্তকারীরা। তারপর অভিষেকের পিএ-এর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে শুরু করেছিল শালবনি থানার পুলিশ। তাতে দেখা যায়, কালীঘাটে পটুয়াপাড়া লেনে অভিষেকের বাড়িতে সুমিতের মোবাইলের সিগন্যাল পাওয়া যাচ্ছে। সেই সূত্রে অভিষেকের পটুয়াপাড়া লেনের বাড়িতে গিয়েছিল শালবনি থানার পুলিশ। যদিও সেখানে সুমিতের সন্ধান পাওয়া যায়নি।

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা