মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে প্রযুক্তি ও ডিজিটাল পরিকাঠামো খাতে আরও বড় বিনিয়োগের পথে হাঁটছে বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা অ্যামাজন (Amazon)। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর সংস্থাটি আগামী কয়েক বছরে ভারতে বিপুল অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। এই পদক্ষেপ দেশের প্রযুক্তি খাত, কর্মসংস্থান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার অর্থাৎ আজ অ্যামাজনের সিইও অ্যান্ডি জ্যাসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স-এ জানান, অ্যামাজনের নতুন বিনিয়োগ দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং ভারতের প্রতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন ঘটাবে।

অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে মোট ৪৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪.১ লক্ষ কোটি টাকা। এই অর্থের একটি বড় অংশ ব্যয় হবে এআই প্রযুক্তি, ক্লাউড পরিষেবা, ডেটা সেন্টার এবং ক্লাউড খাতে। তাদের মোট বিনিয়োগ ২১ বিলিয়ন ডলারেরও বেশি হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি ভারতে কোনও আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার অন্যতম বৃহৎ বিনিয়োগ পরিকল্পনা। অ্যামাজন জানিয়েছে, ২০১০ সাল থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে তাদের মোট বিনিয়োগের পরিমাণ ৮৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এর মধ্যে ই-কমার্স, কুইক কমার্স, ডেটা সেন্টার, ক্লাউড কম্পিউটিং এবং এআই-ভিত্তিক পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে। 

আরও পড়ুন: ২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

আগামী দিনে সংস্থাটি তাদের ব্যবসায়িক নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করবে। এর ফলে অনলাইন শপিং এবং দ্রুত ডেলিভারি পরিষেবাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে মনে করছে অ্যামাজন। বর্তমানে বিশ্বের প্রায় সব বড় প্রযুক্তি সংস্থাই কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল অর্থ বিনিয়োগ করছে। এআই প্রযুক্তি পরিচালনার জন্য অত্যাধুনিক ডেটা সেন্টার, শক্তিশালী সার্ভার এবং উন্নত ক্লাউড পরিকাঠামোর প্রয়োজন হয়। অ্যামাজনের ক্লাউড পরিষেবা বিভাগ AWS ইতিমধ্যেই বিশ্বের অন্যতম বৃহৎ পরিষেবা প্রদানকারী সংস্থা।

নতুন বিনিয়োগের মাধ্যমে ভারতে এই পরিষেবার পরিধি আরও বাড়বে। এই বিনিয়োগের সুফল পেতে পারে দেশের স্টার্টআপ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিল্পক্ষেত্র। কারণ এর ফলে উন্নত ক্লাউড পরিষেবা ও এআই প্রযুক্তি আরও সহজলভ্য হবে। ভারতকে অ্যামাজন তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখে। দেশের বিশাল ইন্টারনেট ব্যবহারকারী গোষ্ঠী, দ্রুত বাড়তে থাকা ডিজিটাল অর্থনীতি এবং প্রযুক্তিনির্ভর ব্যবসার প্রসার সংস্থাটিকে আরও বিনিয়োগে উৎসাহিত করছে। সম্প্রতি অ্যামাজন তাদের দ্রুত ডেলিভারি পরিষেবা ‘অ্যামাজন নাউ’ আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও জানিয়েছে। আগামী কয়েক বছরে দেশের ৩০০-র বেশি শহরে এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে সংস্থাটি।

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার