কলকাতায় এসে সিঁদুর খেলায় মাতলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস

কাঁকুড়গাছি যুবকবৃন্দ ক্লাবে দশমীর সিঁদুর খেলায় মাতলেন নায়িকা।একেবারে বাঙালি বধূ হয়েই দেখা মিলল তাঁর। সাদা-লাল শাড়ী আঢপৌঢে শাড়ীতে সেজেছেন জনপ্রিয় নায়িকা, মাথা ভর্তি সিঁদুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বিজয়া দশমী। কালের নিয়মে মায়ের কৈলাসে যাওয়ার পালা, স্বামীর কাছে ফেরার পালা। দীর্ঘ ১ বছরের অপেক্ষা মাত্র ৫ দিনেই শেষ। মা আসছে আসছে এটাই যেন আনন্দ। দুর্গাপুজো উপলক্ষ্যে কত পরিকল্পনা, রকমারি পোশাকের বাহার। সবটাই এই চারদিনের উদ্দেশ্যে। দু-বছর করোনা মরসুম কাটিয়ে এই বছর যেন সেই আগের মেজাজ ফিরে পেয়েছিলেন প্রত্যেকটি বাঙালি। দু বছরের জমিয়ে রাখা আনন্দ যেন সুদে-আসলে উসুল করেছে প্রত্যেকটি বঙ্গবাসী। তিলোত্তমা সেজে উঠেছিল থিমের মেলায়। কিন্তু আজ যেন পাড়ায় পাড়ায় শহরে শহরে বিষাদ ভরা কান্না, বেলার দিকেই প্রতিমা নিরঞ্জনের পালা। গঙ্গার ঘাটে ঘাটে জমবে ভিড়। ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় শুরু হয়েছে প্রতিমাকে বিদায় জানানোর প্রস্তুতি।

 

মা-বোনেরা মেতে উঠেছেন সিঁদুর খেলায়, ঢাকের তালে তালে কোমর দুলছে আট থেকে অষ্টাদশী। আমজনতার পাশাপাশি সেলিব্রিটিদের মনও আজ ভাড়াক্রান্ত। বিষাদ হলেও মাকে হাসি মনে বিদায় জানাবেন সবাই। এবারের পুজোর বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন বাংলাদেশের সুপারস্টার নায়িকা অপু বিশ্বাস। যার আর একটি পরিচয় বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী হিসেবেও পরিচিত। শাকিব খানের রহস্যজনক জীবনের আর একটি গোপন বিষয় সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঢাকা ইন্ডাস্ট্রির আরো একজন অভিনেত্রী বুবলির সঙ্গে তাঁর গোপন বিয়ে এবং সন্তানের কথা প্রকাশ্যে আসার পর থেকেই ঢাকা ইন্ডাস্ট্রিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। আর একদিকে অপু কলকাতার পুজোতে মেতে উঠেছেন। অষ্টমীর দিনও তিনি শোভাবাজার রাজবাড়িতে উপস্থিত হয়ে অঞ্জলি দিয়েছেন। এবং আজ তাঁকে সিঁদুর খেলায় অংশগ্রহণ করতে দেখা গেল। হ্যাঁ, এদিন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের দেখা মিলল এপার বাংলায়।

হ্যাঁ, কাঁকুড়গাছি যুবকবৃন্দ ক্লাবে দশমীর সিঁদুর খেলায় মাতলেন নায়িকা।একেবারে বাঙালি বধূ হয়েই দেখা মিলল তাঁর। সাদা-লাল শাড়ী আঢপৌঢে শাড়ীতে সেজেছেন জনপ্রিয় নায়িকা, মাথা ভর্তি সিঁদুর। এদিন এই মণ্ডপে এসে তিনি ঘুরে দেখলেন মণ্ডপের সাজ-সজ্জা। সঙ্গে এলাকাবাসীদের সঙ্গে সিঁদুর খেলাতেও মাতলেন নায়িকা। অভিনেত্রীর সঙ্গে ছিলেন ডঃ মানবী বন্দোপাধ্যায় এবং এলাকার মহিলা সদস্যরা। স্বাভাবিকভাবেই এদিন তাঁকে দেখে ভিড় জমেছিল এলাকাবাসীদের।তবে একটুও বিরক্ত হয়ে নয় বরং আনন্দের সহিত কলকাতায় মায়ের পুজোর আনন্দে ভাসতে দেখা গেল অপুকে।

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

সকাল-সন্ধ্যায় কখন মিলবে জগন্নাথদেবের দর্শন? প্রকাশ্যে দিঘা মন্দিরের নতুন সময়সূচি

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর