প্রতিমার কাঠামোর তদারকি করতে গঙ্গার ঘাটে হাজির দেবাশীষ কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি:বৃহস্পতিবার একাদশী তিথিতে গঙ্গার ঘাট গুলি পরিদর্শন করেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য দেবাশীষ কুমার(Debashis Kumar) । প্রতিমা নিরঞ্জনের পর কাঠামোগুলিকে অতি দ্রুত সরিয়ে নিয়ে গিয়ে গঙ্গার ঘাট পরিষ্কার রাখা হচ্ছে কিনা তা তিনি নিজে ঘুরে ঘুরে খতিয়ে দেখেন।এদিন দেবাশীষ কুমারের পাশাপাশি কলকাতার গঙ্গার ঘাট গুলিতে আলোর ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সী।কলকাতা পুরসভার মেয়র পারিষদ সদস্য (লাইটিং বিভাগ) সন্দীপ রঞ্জন বক্সী বলেন,অন্যান্য বছর থেকেও এ বছর কলকাতা পুরসভার পক্ষ থেকে বিসর্জনের প্রক্রিয়া নির্বিঘ্নে করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে তা খুবই ভালো।
কলকাতা পুরসভার(Kolkata Corporation) আধিকারিকরা যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। দু একটি ছোটখাটো ঘটনা ঘটলেও তা দ্রুত সমাধান করে ফেলা হয়েছে। সকালে যে মৃতদেহটি পাওয়া গিয়েছে তার সঙ্গে বিসর্জনের কোনো যোগাযোগ নেই। অন্য কোথাও থেকে দেহটি ভেসে এসেছে বলে মনে করা হচ্ছে। যদিও এই পূজার মধ্যে কোন মৃতদেহ(Dead Body) না পেলেই ভালো হত। যে কোন মানুষের মৃত্যু খুবই বেদনাদায়ক বলে জানালেন ,কলকাতা পুরসভা মেয়র পারিষদ সদস্য (লাইটিং বিভাগ) সন্দীপ রঞ্জন বক্সী(SndipRanjan Bakshi)।

অন্যদিকে বাজা কদমতলা ঘাটে বৃহষ্পতিবার পরিদর্শন করতে যান কলকাতা পুরসভার মেয়র পারিষদ সদস্য দেবাশীষ কুমার । তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বুধবার বিজয় দশমীর দিন বাজা কদমতলা(Kadamtala) ঘাটে ৪৫৯টি প্রতিমার নিরঞ্জন হয়েছে। এছাড়া গোয়ালিয়র ঘাটে ৭০০র ওপর প্রতিমার নিরঞ্জন হয়েছে। বুধবার কলকাতা শহরে মোট ২৫৩০ টি প্রতিমার নিরঞ্জন হয়েছে।

জলপাইগুড়ির মাল নদীতে হড়কা বানে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে দেবাশীষ কুমার বলেন তিনি ঘটনাস্থলে ছিলেন না , তাই এ বিষয়ে কোন মন্তব্য করবেন না। বুধবার বিজয় দশমীর দিন আড়াই হাজার এর বেশি প্রতিমা নিরঞ্জনের পরেও কলকাতার গঙ্গার(Ganga) ঘাট গুলি পরিষ্কার রয়েছে বলে দাবি করেন দেবাশীষ কুমার।

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

কন্যাসন্তানের জন্ম দিলেন বুবলী, তৃতীয়বার বাবা হলেন শাকিব খান! জোর গুঞ্জন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য