ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকা ভূমিধস স্তব্ধ করে দিয়েছিল জনজীবন। থমকে গিয়েছিল গাড়ির চাকা। আর সেই প্রাকৃতিক প্রতিকুলতার মধ্যেই গুজরাতের একটি পর্যটক দল ক্ষতিগ্রস্ত এলাকার পাশে ‘গরবা পার্টি’-তে মত্ত। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনেক নেটিজেনই ঘটনাটিকে ‘সংবেদনশীলতার অভাব’ বলে মন্তব্য করেছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একদল পর্যটক একটি বিপর্যস্ত এলাকার কাছাকাছি জায়গায় গরবা নাচে মেতে উঠেছেন। আশপাশের পরিস্থিতি এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে তাদের এই আচরণ অনেকের কাছেই বেমানান বলে মনে হয়েছে। ভিডিওটি দ্রুত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তুমুল আলোচনা।  

সোশ্যাল মিডিয়ার একাংশের মতে, ভ্রমণের আনন্দ উপভোগ করা স্বাভাবিক হলেও দুর্যোগপীড়িত এলাকার প্রতি ন্যূনতম সহানুভূতি ও শ্রদ্ধাবোধ দেখানো উচিত। অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে স্থানীয় মানুষ ক্ষয়ক্ষতি ও আতঙ্কের মধ্যে রয়েছেন, সেখানে এমন উদ্‌যাপন কতটা গ্রহণযোগ্য। তবে অন্য একটি অংশের দাবি, ভিডিওটির সম্পূর্ণ প্রেক্ষাপট জানা ছাড়া মন্তব্য করা ঠিক নয়। তাদের মতে, পর্যটকদের উদ্দেশ্য কাউকে অসম্মান করা নাও হতে পারে। তবুও ঘটনাটি জনসমক্ষে আচরণ, জেন জি’র ভ্রমণসংস্কৃতি এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

বেশ কিছু মানুষ অবশ্য পর্যটকদের পক্ষ নিয়ে বলেছেন যে দীর্ঘ বিলম্বের সময় তারা কেবল মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করছিলেন। যদিও সেই যুক্তির বিরোধিতা করেছেন প্রচুর নেটিজেন। তাঁদের মতে, ‘ঘটনাটি একটি ক্রমবর্ধমান প্রবণতারই প্রতিফলন, যেখানে নেটা নাগরিকরা কনটেন্ট ভাইরাল করাকে এবং বিনোদনকে বেশি প্রাধান্য দিচ্ছে।

ফের মা হয়েছেন বুবলী, তৃতীয়বার বাবা হলেন শাকিব খান! জোর গুঞ্জন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

শুধু আমির নন, কিশোর কুমার থেকে সঞ্জয় দত্ত, একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেছেন

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য

গাজায় ইজরায়েলি বিমান হামলায় চার শিশু সহ নিহত ৯

তৃণমূলের বিদ্রোহী শিবিরে তিনি? মুখ খুলে হইচই বাঁধিয়ে দিলেন মহুয়া মৈত্র